সামাজিক বিয়ের প্রায় এক বছর পর এবার আইনি বিয়ে সারলেন অভিনেতা আদর জৈন ও আলেখা আডবাণী। বুধবার সোশ্যাল মিডিয়ায় আইনি বিয়ের ছবি শেয়ার করে অনুরাগীদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন তারকা দম্পতি।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সমুদ্রসৈকতে আলেখাকে ভালোবাসার কথা প্রকাশ্যে জানান আদর। সেখানেই তিনি বাগদানের ঘোষণাও করেছিলেন। এরপর ২০২৫ সালের ১২ জানুয়ারি গোয়ায় সাদা থিমের বিচ ওয়েডিংয়ের আয়োজন করেন তাঁরা। পরবর্তীতে ২১ ফেব্রুয়ারি মুম্বইয়ে ধুমধাম করে সামাজিক বিয়ে সম্পন্ন হয় তাঁদের।
এবার সেই সম্পর্কই আইনি স্বীকৃতি পেল। আইনি বিয়ের ছবি পোস্ট করে আদর ও আলেখা লেখেন, “ট্রায়াল পিরিয়ড শেষ। কোনও ফেরত নেই, কোনও বিনিময় নেই, কোনও পাল্টা প্রস্তাব নেই! আনুষ্ঠানিকভাবে মিস্টার অ্যান্ড মিসেস জৈন।” তাঁরা আরও জানান, অবশেষে তাঁদের সম্পর্ককে আইনিভাবে বৈধতা দিয়েছেন। পাশাপাশি গণপতি বাপ্পার আশীর্বাদের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন দম্পতি।
২০২৫ সালে গোয়ায় তাঁদের বিয়ের উৎসবে উপস্থিত ছিলেন আদরের মা রিমা জৈন, ভাই আরমান জৈন, নীতু কাপুর, করিশ্মা কাপুর এবং ভাগ্নি সামাইরা কাপুর-সহ কাপুর পরিবারের একাধিক সদস্য।
আদর জৈন প্রয়াত রাজ কাপুরের মেয়ে রিমা জৈনের ছেলে। সেই সূত্রে তিনি করিনা কাপুর খান, করিশ্মা কাপুর ও রণবীর কাপুরের আত্মীয়। অন্যদিকে, আদর ও আলেখা ২০২৩ সালের নভেম্বর মাসে একসঙ্গে ছবি প্রকাশ্যে এনে নিজেদের সম্পর্কের কথা জানান। এর আগে অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন আদর। ২০২৩ সালের নভেম্বরেই তারা তাঁদের বিচ্ছেদের কথা নিশ্চিত করেছিলেন।
সামাজিক বিয়ের পর এবার আইনি বিয়ের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করলেন আদর ও আলেখা। তাঁদের নতুন জীবনের এই খবর ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.