Bigg Boss Bangla: লঙ্কা-কাণ্ডে উত্তপ্ত বিগ বসের ঘর, সৃজলাকে কোলে তুলে সরালেন নিরঞ্জন

বিগ বস বাংলার ঘরে ফের চড়ল উত্তেজনার পারদ। এবার কোনও ব্যক্তিগত ঝামেলা নয়, লাক্সারি বাজেটের টাস্ক ঘিরেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বিগ বসের বাড়ি। রাজনীতির আদলে তৈরি এই টাস্কে মুখোমুখি ‘আগুনপাখি’ ও ‘নীল হরিণ’ দল। আর একটি কাঁচা লঙ্কার চ্যালেঞ্জ ঘিরে দুই দলের সদস্যদের মধ্যে শুরু হয় তুমুল বাগ্‌বিতণ্ডা।

কী ছিল বিগ বসের রাজনীতির টাস্ক?
লাক্সারি বাজেটের জন্য এবার প্রতিযোগীদের দেওয়া হয় রাজনৈতিক টাস্ক। বাড়িতে তৈরি হয় দুটি দল। ‘আগুনপাখি’ দলের নেতৃত্বে রয়েছেন গায়ক দুর্নিবার সাহা। তাঁর দলে রয়েছেন ঝিলম, তনুশ্রী ও অনুষ্কা। অন্যদিকে ‘নীল হরিণ’ দলের দায়িত্ব পেয়েছেন জীতু কমল। তাঁর সঙ্গে রয়েছেন রাজবীর, মনামী ও নন্দিনী।নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন ভরত কল। আর সাধারণ জনতার ভূমিকায় রয়েছেন দীপেন্দু, সোনামণি, নিরঞ্জন ও সৃজলা। একদিকে ‘থাকতে সুখী আগুনপাখি’ স্লোগান তুলে প্রচারে নেমেছেন দুর্নিবার ও ঝিলম। অন্যদিকে জীতুর হয়ে প্রচারে সরব রাজবীর, মনামী ও নন্দিনী। ফলে শুরু থেকেই দুই দলের মধ্যে তৈরি হয় প্রতিযোগিতার আবহ।

কাঁচা লঙ্কা চিবিয়ে প্রচার, তারপরেই ঝামেলা
‘নীল হরিণ’ দল প্রচারে নামতেই বাধে বিপত্তি। সৃজলা শর্ত দেন, কাঁচা লঙ্কা চিবিয়ে প্রচার করতে হবে। এমন শর্তে আপত্তি জানান মনামী। রাজবীরও বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ করেন। তাঁর অভিযোগ, সাধারণ জনতার ভূমিকায় থাকা সদস্যরা তাঁদের প্রতিযোগিতায় টিকতেই দিচ্ছেন না। পালটা সোনামণি জানান, ‘নীল হরিণ’ দল কতটা শক্তিশালী এবং ধৈর্যশীল, সেটাই তাঁরা দেখতে চাইছেন। সৃজলাও স্পষ্ট করে দেন, এই চ্যালেঞ্জ কেউ চাইলে গ্রহণ নাও করতে পারেন। তাঁর দাবি, একই ধরনের শর্ত অন্য দলের ক্ষেত্রেও রাখা হয়েছে।

রাজবীর-সৃজলার বচসা, পরিস্থিতি হাতের বাইরে

এই কথোপকথন থেকেই রাজবীর ও সৃজলার মধ্যে শুরু হয় তুমুল বাগ্‌বিতণ্ডা। পরিস্থিতি সামাল দিতে জীতু কমল হাতজোড় করে দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও উত্তেজনা কমেনি। রীতিমতো ক্ষুব্ধ হয়ে সৃজলা বলেন, “আগের সপ্তাহে কোন ঠিক কাজটা হয়েছিল? অনেক কিছু ঠিক নয়, স্পোর্টিংলি নিতে হবে। নিজের চরিত্রের পরিচয় দিচ্ছ।” এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাজবীর বিপক্ষ দলের পতাকা ফেলে দেন। পালটা অনুষ্কা ‘নীল হরিণ’-এর পতাকা ছিঁড়ে ফেলেন। অনুষ্কা ও তনুশ্রীর সঙ্গেও রাজবীরের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে রাজবীর ‘আগুনপাখি’ দলের প্রতীকের পাজল পিস সরিয়ে দেন।

রাগে প্রতীক ভাঙলেন সৃজলা, কোলে তুলে সরালেন নিরঞ্জন

এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভের বশে সৃজলা ‘নীল হরিণ’ দলের প্রতীক ভেঙে দেন। তাঁকে তখন এতটাই উত্তেজিত দেখায় যে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ে। শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে নিরঞ্জন এগিয়ে আসেন। তিনি সৃজলাকে কোলে তুলে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে বিগ বস বাংলার ঘরে ফের তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।

এখন এই রাজনৈতিক টাস্কে শেষ পর্যন্ত কোন দল জয়ী হয় এবং লাক্সারি বাজেটের সুবিধা কারা পান, সেদিকেই নজর দর্শকদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক