vivo NEXT 2026: আজ ভারতে একসঙ্গে V80, S2 FE, X Fold 6 ও Vivo Vision লঞ্চ

ভিভো অনুরাগীদের জন্য বড় খবর। আজ, ৬ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে কোম্পানির বিশেষ vivo NEXT 2026 লঞ্চ ইভেন্ট। দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানের মঞ্চ থেকে একসঙ্গে একাধিক নতুন ডিভাইস ভারতের বাজারে পেশ করতে চলেছে ভিভো। তালিকায় রয়েছে vivo V80, vivo S2 FE, vivo X Fold 6 এবং vivo Vision VR হেডসেট।

20261006 094127

কোম্পানির তরফে জানানো হয়েছে, আজ দুপুর ১২টা থেকে শুরু হবে এই লঞ্চ ইভেন্ট। ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং vivo India-এর ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভিভোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার।

vivo V80 5G
vivo V80 5G-তে ক্যামেরার ক্ষেত্রে একাধিক উন্নত ফিচার থাকতে পারে। ফোনটিতে 50MP Sony LYTIA 700V OIS প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম সমর্থিত 50MP টেলিফটো ক্যামেরা এবং একটি আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকার সম্ভাবনা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য থাকতে পারে 50MP ফ্রন্ট ক্যামেরা। ডিসপ্লের ক্ষেত্রে ফোনটিতে 6.58 ইঞ্চির 1.5K OLED প্যানেল থাকতে পারে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 5000 nits ব্রাইটনেস পাওয়া যেতে পারে। পাশাপাশি অন্ধকার পরিবেশে চোখের আরামের জন্য ব্রাইটনেস 1 nit পর্যন্ত কমানো সম্ভব হতে পারে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে 7200mAh ব্যাটারি এবং 90W FlashCharge প্রযুক্তি। ভারতের বাজারে ফোনটি OriginOS 7-এর সঙ্গে আসতে পারে।

vivo X Fold 6
ভিভোর ফোল্ডেবল ফোন X Fold 6-এ থাকছে বড় ডিসপ্লে। ফোনটি খুললে পাওয়া যেতে পারে 8.02 ইঞ্চির 2K+ AMOLED LTPO ডিসপ্লে। এতে Samsung M14 লুমিনেসেন্ট ম্যাটেরিয়াল ব্যবহারের কথা বলা হয়েছে। অন্যদিকে ফোনটি ভাঁজ করা অবস্থায় 6.51 ইঞ্চির FHD+ AMOLED LTPO কভার ডিসপ্লে পাওয়া যেতে পারে। দুই ডিসপ্লেতেই 120Hz রিফ্রেশ রেট ও 5000 nits ব্রাইটনেস সাপোর্ট থাকতে পারে। পারফরম্যান্সের জন্য X Fold 6-এ MediaTek Dimensity 9500 Super Edition চিপসেট এবং V3+ Imaging Chip থাকতে পারে। ফোনটি Android 17-ভিত্তিক OriginOS 7 অপারেটিং সিস্টেমে চলতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে ট্রিপল রিয়ার সেটআপে থাকতে পারে 200MP Samsung S5KHPB OIS প্রাইমারি সেন্সর, 3x অপটিক্যাল জুম সমর্থিত 50MP Sony LYT602 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50MP আলট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য থাকতে পারে 20MP ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারির ক্ষেত্রে ফোনটিতে 6900mAh ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে 80W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

10,000mAh ব্যাটারির vivo S2 FE
এই ইভেন্টের অন্যতম আকর্ষণ হতে পারে vivo S2 FE 5G। ভিভো ইতিমধ্যেই ফোনটিকে তাদের ‘largest battery phone’ হিসেবে প্রচার করেছে। ফোনটিতে বিশাল 10,000mAh ব্যাটারি থাকতে পারে। সংস্থার দাবি অনুযায়ী, ব্যাটারিতে ৬ বছর পর্যন্ত হেল্থ বজায় রাখার সুবিধা থাকতে পারে। চার্জিংয়ের জন্য দেওয়া হতে পারে 44W ফাস্ট চার্জিং। ফোনটিতে MediaTek Dimensity 7300e প্রসেসর এবং 6GB RAM থাকতে পারে। ডিসপ্লের ক্ষেত্রে থাকতে পারে 6.84 ইঞ্চির 1.5K AMOLED প্যানেল, যা 120Hz রিফ্রেশ রেট এবং 2000 nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP69 রেটিং থাকার সম্ভাবনা রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে ডুয়েল রিয়ার সেটআপে 50MP Sony IMX852 প্রাইমারি সেন্সর এবং সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

iQOO 16: ভারতে আসছে নতুন ফ্ল্যাগশিপ! দাম হতে পারে ১ লাখ টাকা, কী কী থাকছে ফোনে?
iQOO 16: ভারতে আসছে নতুন ফ্ল্যাগশিপ! দাম হতে পারে ১ লাখ টাকা, কী কী থাকছে ফোনে?

আজকের vivo NEXT 2026 ইভেন্টে এই ডিভাইসগুলির দাম, সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ভারতের বাজারে বিক্রির তারিখ সম্পর্কে সংস্থার তরফে বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক