সাংসদ হয়েও চন্দননগরে যেতে পারতেন না রচনা! ইন্দ্রনীলকে নিয়ে পুরনো তিক্ততা ফাঁস করলেন নিজেই

দুর্গাপুজোর ই-পাস বিক্রিকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। বর্তমানে তদন্তকারীদের হেফাজতে রয়েছেন তিনি। তাঁর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলে যখন জোর চর্চা চলছে, ঠিক তখনই পুরনো দলের অন্দরের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সাংসদ হওয়া সত্ত্বেও চন্দননগরের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে পারতেন না তিনি। কারণ, সেখানকার তৎকালীন বিধায়ক ইন্দ্রনীল সেন নাকি চাইতেন না যে রচনা তাঁর এলাকায় যান।

শুক্রবার চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রচনা। সেখানে নিজের রাজনৈতিক জীবনের একটি অজানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। রচনা জানান, এই প্রথমবার তাঁকে চন্দননগরের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে সাংসদ হয়েও সেখানে কোনও অনুষ্ঠানে ডাক পাননি তিনি।

ইন্দ্রনীল সেনের গ্রেফতারি প্রসঙ্গে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি রচনা। তবে পুরনো অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘‘আমি বেশি কিছু মন্তব্য করব না। পুলিশ তাদের কাজ করেছে। ওঁকে খুব ভাল করে চিনতামও না। হতে পারে উনি আমার এলাকার বিধায়ক ছিলেন। কিন্তু আমি সে ভাবে কখনও চন্দননগরে যেতে পারিনি। কারণ, উনি পছন্দ করতেন না। চাইতেন না যে, ওঁর আমন্ত্রণ ছাড়া আমি সেখানে যাই।’’

শুধু তাই নয়, চন্দননগরের মানুষের কাছেও নিজের অসহায়তার কথা জানিয়েছিলেন বলে দাবি করেছেন রচনা। তাঁর কথায়, দু’-একবার সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে দুঃখপ্রকাশ করেছিলেন তিনি। সাংসদ হয়েও কেন তাঁদের কাছে নিয়মিত পৌঁছতে পারছেন না, সেই ব্যাখ্যাও দিয়েছিলেন। রচনার দাবি, ইন্দ্রনীল নাকি বলতেন, তিনি যখন অনুমতি দেবেন, তখনই সাংসদ চন্দননগরে আসতে পারবেন।

তবে ইন্দ্রনীল সেন তাঁর সাংসদ হিসেবে কাজকর্মে সরাসরি বাধা দিতেন, এমন অভিযোগ করেননি রচনা। বরং তাঁর বক্তব্য, ইন্দ্রনীল পছন্দ করতেন না যে তিনি তাঁর এলাকায় গিয়ে কোনও কাজ করুন। এমনকি দলের কর্মীরাও তাঁকে এই বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি করেছেন হুগলির সাংসদ। রচনার কথায়, অন্যান্য এলাকার বিধায়কদের সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট ভাল ছিল।

বর্তমানে তিনি আর তৃণমূলের সদস্য নন। তাই প্রাক্তন দলের কোনও নেতাকে নিয়ে বেশি মন্তব্য করতে চান না বলেও স্পষ্ট করেছেন রচনা। তবে সঙ্গীতশিল্পী হিসেবে ইন্দ্রনীল সেনের পরিচিতি থাকলেও রাজনীতিক হিসেবে তিনি সেই জায়গা তৈরি করতে পারেননি বলেই মনে করেন সাংসদ।

‘সারাদিন স্ক্রিপ্টেড কথা বলা অসম্ভব’, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে কোন অভিজ্ঞতার কথা জানালেন ভরত কল?
‘সারাদিন স্ক্রিপ্টেড কথা বলা অসম্ভব’, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে কোন অভিজ্ঞতার কথা জানালেন ভরত কল?

ইন্দ্রনীল সেনের গ্রেফতারির আবহে রচনার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এতদিন দলের অন্দরে থাকা যে তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আসেনি, এবার তা নিয়েই সরব হলেন হুগলির সাংসদ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক