বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিন দশকেরও বেশি সময় ধরে টলিউডে নিজের অভিনয় দক্ষতা এবং জনপ্রিয়তার মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তিনি। দর্শকদের ভালোবাসায় পেয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ তকমা। পর্দায় একাধিক চরিত্রে দর্শকদের মন জয় করলেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা নীরব থেকেছেন অভিনেতা। তবে এবার স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে নিয়ে মুখ খুলে চর্চায় উঠে এলেন প্রসেনজিৎ।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। অভিনেতা জীবনে মোট তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় এবং দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতা। তবে সেই দুই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীকালে ২০০২ সালে অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দেখতে দেখতে তাঁদের দাম্পত্য জীবনের দু’দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। তাঁদের একমাত্র ছেলে মিশুককে নিয়েই এখন সংসার।
বিভিন্ন সময়ে প্রসেনজিৎ ও অর্পিতার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে সমস্ত আলোচনা ও জল্পনার মাঝেও একসঙ্গে সংসার সামলে চলেছেন তাঁরা। এবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে নিজের মনের কথা প্রকাশ করলেন অভিনেতা।
অর্পিতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা বলতে গিয়ে প্রসেনজিৎ বলেন, ‘‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গিয়েছে, ও এখনও যায়নি! ও আমাকে সহ্য করেছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি।’’
শুধু স্ত্রী হিসেবে নয়, অভিনেত্রী হিসেবেও অর্পিতার প্রতিভার প্রশংসা করেছেন তিনি। প্রসেনজিতের কথায়, অর্পিতা একজন অত্যন্ত ভালো অভিনেত্রী। তাঁর প্রতি ভালোবাসার পাশাপাশি যে গভীর সম্মান রয়েছে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা।
প্রসেনজিতের এই অকপট স্বীকারোক্তি ইতিমধ্যেই নেটমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে স্ত্রী অর্পিতার অবদানকে যেভাবে স্বীকার করেছেন অভিনেতা, তা নিয়েই এখন চর্চা চলছে অনুরাগীদের মধ্যে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
