‘বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী পর্ন ছবি!’— অভিনব শুক্লের মন্তব্যে হতভম্ব রুবীনা দিলায়ক

আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী রুবীনা দিলায়ক এবং তাঁর স্বামী, অভিনেতা অভিনব শুক্ল। সম্প্রতি তাঁদের নতুন পডকাস্ট ‘দ্য ফোর পিওভি’-তে এমন এক মন্তব্য করেন অভিনব, যা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অভিনেতার দাবি, বিশ্ব উষ্ণায়নের অন্যতম বড় কারণ হলো পর্নোগ্রাফি।

রুবীনা দিলায়ক, অভিনব শুক্ল, হিনা খান এবং রকি জায়সবাল মিলে সম্প্রতি শুরু করেছেন ‘দ্য ফোর পিওভি’ নামের একটি পডকাস্ট। এই অনুষ্ঠানে সমাজ, সম্পর্ক এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।

সম্প্রতি অভিনেত্রী দিয়া মির্জার একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। দিয়া বলেছিলেন, জলবায়ু সঙ্কটের জন্য অনেকটাই দায়ী পুরুষতন্ত্র এবং পুরুষেরা। সেই প্রসঙ্গ নিয়েই পডকাস্টে আলোচনা চলছিল। আর সেই সময়েই অভিনব শুক্ল বলেন, “বিশ্ব উষ্ণায়নের অন্যতম বড় কারণ হলো পর্ন দেখা।”

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে অভিনেতা জানান, পর্নোগ্রাফি তৈরি করা এবং তা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য বিপুল পরিমাণ শক্তি ব্যয় হয়। তাঁর মতে, এই বিশাল শক্তি ব্যবহারের ফলে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ে।

শুধু পরিবেশগত ক্ষতিই নয়, পর্নের আরও নানা ক্ষতিকর দিক রয়েছে বলেও দাবি করেন অভিনব। হিনা খান তাঁকে প্রশ্ন করেন, তিনি নিজে পর্ন দেখেন কি না। উত্তরে অভিনেতা বলেন, “পর্ন অত্যন্ত বিপজ্জনক। এটি মানুষের বাস্তব জীবন সম্পর্কে অবাস্তব প্রত্যাশা তৈরি করে। বিশেষ করে পুরুষদের মানসিক ভাবে দুর্বল করে দেয়, জীবনের লক্ষ্য থেকে সরিয়ে দেয় এবং প্রচুর সময় নষ্ট করে।”

অভিনবের এই মন্তব্য শুনে প্রথমে কিছুটা হতভম্ব হয়ে যান রুবীনা দিলায়ক। পরে অবশ্য তিনি হেসে ফেলেন। হিনা খান এবং রকি জায়সবালও হাসিতে যোগ দেন।

ইতিমধ্যেই এই মন্তব্য সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একাংশ নেটিজেন অভিনবের বক্তব্যকে সমর্থন করলেও, অনেকেই তাঁর দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

*লাল পিঁপড়ের আগমন কীসের ইঙ্গিত? বাস্তুমতে কখন শুভ, কখন অশুভ সংকেত

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক