Recipe: বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে একটু ঝাল-ঝাল কিছু খেতে ইচ্ছে করে অনেকেরই। আর রান্নাঘরে বেশি সময় না কাটিয়ে যদি এমন কোনও পদ বানানো যায়, যা ভাতের সঙ্গে একাই জমিয়ে দিতে পারে দুপুরের খাওয়া, তা হলে তো কথাই নেই। এমনই একটি সহজ ও সুস্বাদু পদ হল আম-চিংড়ির ভর্তা।
কাঁচা আমের টক, কাঁচালঙ্কার ঝাল আর চিংড়ি মাছের স্বাদ—সব মিলিয়ে এই ভর্তা হতে পারে বর্ষার দুপুরের আদর্শ সঙ্গী। সর্ষের তেলের ঝাঁঝে পদটির স্বাদ আরও বেড়ে যায়। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আলাদা করে বেশি পদ রান্নার প্রয়োজনও পড়বে না।
আম-চিংড়ির ভর্তা বানাতে যা লাগবে
চিংড়ি মাছ — ৩০০ গ্রাম
কাঁচা আমকুচি — ১টি আম
সর্ষের তেল — পরিমাণমতো
রসুন — ৭-৮ কোয়া
হলুদগুঁড়ো — আধ চা-চামচ
গোটা সর্ষে — ১ চা-চামচ
শুকনোলঙ্কা — ২টি
কাঁচালঙ্কা — ৪টি
নুন — স্বাদমতো
চিনি — স্বাদমতো
কী ভাবে বানাবেন আম-চিংড়ির ভর্তা?
প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে নুন ও হলুদ মাখিয়ে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে চিংড়িগুলি দিয়ে লালচে করে ভেজে তুলে রাখুন।
এ বার ওই তেলেই গোটা সর্ষে ও শুকনোলঙ্কা দিয়ে ফোড়ন দিন। সর্ষে ফুটতে শুরু করলে রসুন ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে ভাজুন। রসুন সামান্য সোনালি হয়ে এলে কাঁচা আমকুচি দিয়ে দিন।
আমের সঙ্গে স্বাদমতো নুন, সামান্য চিনি ও হলুদগুঁড়ো মিশিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। এর পর কড়াই ঢেকে প্রায় পাঁচ মিনিট রান্না হতে দিন, যাতে আম নরম হয়ে আসে এবং মশলার স্বাদ ভাল ভাবে মিশে যায়।
এর পর ভেজে রাখা চিংড়ি মাছ কড়াইয়ে দিয়ে আমের মিশ্রণের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করুন। সব উপকরণ ভাল ভাবে মিশে গেলে আঁচ বন্ধ করে গোটা মিশ্রণটি বেটে নিন।
Recipe: জলে গুলে ইসবগুল খান? ফাইবারের ঘাটতি মেটাতে বানিয়ে ফেলুন পায়েস থেকে চকো-পুডিং
তৈরি হয়ে গেল টক-ঝাল আম-চিংড়ির ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। বর্ষার অলস দুপুরে এই একটি পদেই জমে যেতে পারে ভাতের পাতে।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.