Ankita: ঘটনার সূত্রপাত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এবার সেটা রূপ নিলো আইনি লড়াইয়ের। হয়তো অনেকেই জানেন কিছুদিন আগেই পরিচালক দেবালয় ভট্টাচার্যের (Debaloy) বিরুদ্ধে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita) শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। সম্প্রতি এই বিষয়ে একটি প্রেস কনফারেন্স করলেন তিনি।
সেখানে স্পষ্ট করলেন সেদিন রাতে তার সাথে ঠিক কী কী হয়েছিল। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেবালয় ভট্টাচার্যের পুরনো একটি পোস্টকে ট্যাগ করে তিনি লিখেছিলেন, ‘তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণদের কী করে শ্রদ্ধা করি বলো তো? যারা নিজের বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়ে না।’
এছাড়াও বেশ কিছু কথা লিখেছিলেন তিনি। এক কথায় বলতে গেলে পরিচালকের কীর্তির কথা জনসম্মুখে এনেছিলেন। এরপর সোমবার একটি প্রেস কনফারেন্সে তিনি গোটা ঘটনা বিস্তারিতভাবে বলেন। একইসাথে জানান আগামী সাত দিনের মধ্যে তার কাছে ক্ষমা চাইতে হবে না হলে তিনি এফআইআর করবেন।
এই বিষয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অঙ্কিতার সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তাকে নাকি হেনস্থা করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করা হচ্ছে। বিচারের জন্য তিনিও পথে হাঁটবেন এবং শেষ প্রেস কনফারেন্স নাকি তিনিই করবেন।
অন্যদিকে অঙ্কিতা জানিয়েছেন একটি নৈশভোজে দেবালয় তার শ্লীলতাহানি করেন। একটি নির্জন ঘরে তার হাত ধরে টেনে নিয়ে যান এবং দেওয়ালে ঠেলে দিয়ে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে বেরিয়ে যান অভিনেত্রী। এবং দীর্ঘ সময় পর সেটি প্রকাশ্যে আনলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

Sudeshna has been writing entertainment reports since 2021.