নন্দিনীর ধাক্কায় আহত সৃজলা, মেয়ের ‘পারফরম্যান্সে গর্বিত’ বাবার মন্তব্যে বাড়ল বিতর্ক

‘বিগ বস বাংলা’র ঘরে ক্যাপ্টেনসি টাস্ককে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক আরও জোরালো হয়েছে। কাঠের ঘোড়ার টাস্কে নন্দিনীর ধাক্কায় আহত হন অভিনেত্রী সৃজলা গুহ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে নন্দিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দর্শকদের একাংশ। এরই মধ্যে মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনীর বাবা সন্দীপ দত্তের একটি পোস্ট নতুন করে বিতর্ক তৈরি করেছে।

ঘটনার সূত্রপাত ক্যাপ্টেনসি অর্জনের একটি বিশেষ টাস্কে। টাস্কের শুরুতেই প্রতিযোগীদের শারীরিক নিগ্রহ, ধাক্কাধাক্কি বা হিংস্র আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা যায়। কিন্তু খেলা চলাকালীন নন্দিনী ও সৃজলার মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, এক পর্যায়ে নন্দিনী সৃজলার কাঠের ঘোড়াটি জোরে উল্টে দেন। এর ফলে ভারী কাঠের ঘোড়াসহ মেঝেতে পড়ে যান সৃজলা।

ঘটনার পর যন্ত্রণায় কাঁদতে দেখা যায় অভিনেত্রীকে। পরিস্থিতি দেখে সহ-প্রতিযোগী সোহিনীও নন্দিনীর আচরণের সমালোচনা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিগ বস টাস্ক বন্ধ করে সৃজলাকে চিকিৎসার জন্য স্টোর রুমে পাঠানোর ব্যবস্থা করেন।এই ঘটনার ভিডিয়ো সম্প্রচারিত হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। দর্শকদের একাংশ ঘটনাটিকে শুধুমাত্র টাস্কের অংশ হিসেবে দেখতে নারাজ। নন্দিনীকে শো থেকে বাদ দেওয়া এবং তাঁকে বয়কট করার দাবিও উঠতে শুরু করে।

এরপর নন্দিনীর জনসংযোগ দলের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে জানানো হয়, টাস্কে যা ঘটেছে তার জন্য তাঁরা দুঃখিত। সৃজলাকে আঘাত করার কোনও উদ্দেশ্য নন্দিনীর ছিল না এবং ঘটনাটি অনিচ্ছাকৃত বলেও দাবি করা হয়। একইসঙ্গে একটি ঘটনার ভিত্তিতে কারও সম্পূর্ণ ব্যক্তিত্ব বিচার না করার অনুরোধ জানানো হয়। তবে এর পরেই নন্দিনীর বাবা সন্দীপ দত্তের একটি সামাজিক মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে বিতর্ক আরও বাড়ে। মেয়ের পাশে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তোলেন, নন্দিনী ইচ্ছাকৃতভাবে এমনটা করেছেন কি না। তাঁর বক্তব্য, এটি একটি খেলার অংশ এবং এমন চোট লাগতে পারে তা আগে থেকে কেউ বুঝতে পারেন না। পাশাপাশি মেয়ের পারফরম্যান্স নিয়ে তিনি গর্বিত বলেও জানান।

20260923 180814
নন্দিনীর বাবার পোস্ট

এই মন্তব্যের পর নেটিজেনদের একাংশ নন্দিনীর বাবার সমালোচনা শুরু করেন। তাঁদের বক্তব্য, মেয়ের আচরণের সমর্থনে ‘গর্বিত’ বলায় ঘটনাটিকে আরও হালকা করে দেখা হচ্ছে। আবার নন্দিনীর কিছু অনুরাগী দাবি করেছেন, ক্যাপ্টেনসি টাস্কে জেতার জন্য প্রতিযোগীদের মধ্যে আগ্রাসন তৈরি হওয়া অস্বাভাবিক নয়।

ফলে সৃজলার চোটকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এখন শুধু নন্দিনীর আচরণে সীমাবদ্ধ নেই। নন্দিনীর বাবার মন্তব্যও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আগামী দিনে এই ঘটনা ‘বিগ বস বাংলা’র ঘরের সমীকরণে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক