Bigg Boss Bangla: রাজবীরকে ‘ছাগল’ বলে কটাক্ষ মনামীর! টাস্কের মাঝেই তুমুল ঝামেলা

‘বিগ বস বাংলা’র ঘরে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে রাজবীর দে প্রবেশ করার পর থেকেই বদলে গিয়েছে খেলার সমীকরণ। ‘রোডিজ’-এর প্রাক্তন এই প্রতিযোগী ঘরে ঢোকার পর একের পর এক বিষয় নিয়ে বিতর্কে জড়াচ্ছেন। কখনও সহ-প্রতিযোগীদের সঙ্গে কথার লড়াই, আবার কখনও টাস্ক ঘিরে উত্তেজনা—সব মিলিয়ে রাজবীরকে কেন্দ্র করে সরগরম বিগ বসের বাড়ি।

সম্প্রতি একটি টাস্ককে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। টাস্কে গ্রামের মোড়লের ভূমিকায় ছিলেন রাজবীর দে। তাঁর স্ত্রীর চরিত্রে ছিলেন আলেকজান্দ্রিয়া। অন্যদিকে, গ্রামের ওপর আক্রমণকারী বাঘের ভূমিকায় দেখা যায় তনুশ্রীকে। খেলা চলাকালীনই রাজবীরের সঙ্গে তনুশ্রীর বচসা শুরু হয়। তনুশ্রী ক্ষোভ প্রকাশ করে রাজবীরকে প্রশ্ন করেন, তিনি কি তাঁকে ছোট বাচ্চা মনে করেন? তাঁর কথায়, “আমি কি ছোট বাচ্চা? কিছুই বুঝি না? নাক টিপলে কি দুধ বেরোয়?” পাল্টা রাজবীর খুব বেশি কিছু না বলে শুধু “ছিঃ!” বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

এরপর জয়িতার একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। বন্ধুত্বের সম্পর্ক থাকলেও রাজবীর জয়িতাকে স্পষ্ট জানিয়ে দেন, তিনি যা বলেছেন তার দায় তাঁকেই নিতে হবে। ফলে টাস্কের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে সবচেয়ে বড় ঝামেলা বাধে মনামী ঘোষের সঙ্গে। সায়কের কথার প্রসঙ্গে রাজবীর যখন বলেন, “সব ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে”, তখন মনামী তাঁর বক্তব্যের বিরোধিতা করেন। রাজবীর নিজের অবস্থান ব্যাখ্যা করে জানান, তিনি কারও সঙ্গে ঝগড়া করলেও গালিগালাজ করার মানুষ নন।

রাজবীরের এই বক্তব্যের পরই মনামী পাল্টা কটাক্ষ করেন। তাঁর দাবি, রাজবীর সরাসরি গালি না দিলেও কথার মাধ্যমে অন্যদের যথেষ্ট অপমান করেছেন। মনামীর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রাজবীর অভিযোগ করেন, তাঁকে ‘ছাগল’ এবং ‘অভদ্র ছেলে’ বলা হচ্ছে।

রাজবীরের বক্তব্যের মাঝেই মনামী তাঁকে মনে করিয়ে দেন, ‘টলিউড’ প্রসঙ্গটি আসলে তিনিই তুলেছেন। মনামীর কথায়, টলিউডের সকলে তাঁকে কোণঠাসা করছে—এমন মন্তব্যও রাজবীরই করেছেন। এরপর আর নিজেকে সামলাতে পারেননি রাজবীর। চিৎকার করে তিনি জানান, তাঁর সঙ্গে যা ঘটছে, তিনি সেটাই বলছেন।

আরও পড়ুন,
Sourav-Darshana: ঠিক যেন প্রেমিক-প্রেমিকা! বৃষ্টিভেজা পথে সৌরভ-দর্শনা, মুহূর্তে মুগ্ধ নেটপাড়া

রাজবীরের প্রবেশের পর থেকেই ‘বিগ বস বাংলা’র ঘরে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, এই টাস্কের ঝামেলা যেন তারই বড় প্রমাণ। তনুশ্রী, মনামী থেকে শুরু করে ঘরের একাধিক পুরনো প্রতিযোগীর সঙ্গে তাঁর সংঘাত আগামী দিনে খেলার গতিপথকে কতটা বদলায়, এখন সেটাই দেখার।

আরও পড়ুন,
Bigg Boss Bangla: বিগ বস বাংলায় ঢুকেই তুলকালাম রাজবীরের! ‘চাঙ্গি মুঙ্গি’ বলে কাদের কটাক্ষ করলেন রাজবীর?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক