Dev: জীবনে হাজারো ব্যস্ততা তবে সেসবকে তোয়াক্কা না করে জোরকদমে দলীয় প্রচারে নেমেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব (Dev)। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে প্রত্যেক দলের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে। সেরকমই রাজ্যের শাসকদল অর্থাৎ তৃণমূলের সাংসদ দেবও পিছিয়ে নেই।
যদিও এটি বিধানসভা নির্বাচন তবে দলের সমর্থনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় গিয়ে প্রচার সেরে ফেলেছেন। আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন তার মধ্যে যতটা প্রচার করা যায়। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তারই কিছু ঝলক।
যেখানে তার প্রচার উপলক্ষ্যে রীতিমতো জনজোয়ার নেমেছে। যতটা পারা যায় সকলের সাথে কথা বলেছেন তাদের সাথে সময় কাটিয়েছেন। যেহেতু হাতে সময় ভীষণই কম তাই আপাতত হেলিকপ্টারে করেই ঘুরছেন বিভিন্ন এলাকায়। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ মিলিয়ে বেশিরভাগ জায়গায় সেরে ফেলেছেন প্রচারের কাজ।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো দলীয় প্রচারে গিয়েও কখনো তিনি বিরোধী দলের সম্পর্কে কোনো রকম খারাপ মন্তব্য বা উস্কানিমূলক কথা বলেন না। এই বিষয়টি তাকে অন্যদের থেকে আলাদা করে। রাজনীতিতে এলেও কাদা ছোঁড়াছুড়ি এখনো পর্যন্ত ছুঁতে পারেনি তাকে।
অন্যদিকে যদি আমরা তার কেরিয়ার দেখি তাহলে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার আগামী সিনেমা ‘DeSu7’ নিয়ে। যেটি মূলত পরিচালনা, প্রযোজনা এবং চিত্রনাট্য রচনার দায়িত্বে রয়েছেন তিনি নিজেই। এই সিনেমায় দীর্ঘ সময় পর শুভশ্রীর সাথে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এছাড়াও সেখানে থাকবেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

Sudeshna has been writing entertainment reports since 2021.