Dev: প্রিয় অভিনেতার সাথে ছবি তুলতে না পারায় মূর্ছা গিয়েছিলেন এক মহিলা ভক্ত। কেঁদে কেঁদে নাজেহাল হয়ে গিয়েছিল তার অবস্থা। সেই ভিডিও দেখার পর আরো একবার মানবিক রূপে হাজির হলেন টলিউড অভিনেতা দেব (Dev)। আরো একবার তিনি বুঝিয়ে দিলেন কী কারণে তিনি অন্যদের থেকে আলাদা।
বিধানসভা নির্বাচন ২০২৬ শে শাসক দলের হয়ে গোটা রাজ্য জুড়ে ভোটের প্রচার নেমেছিলেন তিনি। ইতিমধ্যে একাধিক জায়গায় সেরে ফেলেছেন প্রচার পর্ব। সেই কাজেই সম্প্রতি গিয়েছিলেন উত্তর ২৪ পরগণার চাঁদপাড়া এলাকায়।
তবে সেখান থেকে তিনি ফিরে যেতেই একটি ভিডিও ঘুরপাক খায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় এক যুবতী কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, ‘আমি কয়েক মাস ধরে দলের হয়ে কাজ করছি। আমার ছোটবেলা থেকে স্বপ্ন দেবের সাথে দেখা করার। তবে সেই সুযোগ আসতেও আমি তা করতে পারলাম না।’
এরপরে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় সে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই কয়েক লক্ষ মানুষের নজরে আসে। এমনকি অনেকে সেখানে এও বলেন ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য যাতে সেটা দেবেন নজরে আসে এবং শেষমেষ সেটাই হয়। দেব দেখতেই বিশেষ ঘোষণা করেন ফেসবুকে।
বনগাঁ দক্ষিণের প্রার্থী ঋতুপর্ণাকে তিনি বলে দেন সেই মেয়েটিকে তার কাছে নিয়ে আসার জন্য। ফেসবুকে ওই ভিডিও শেয়ার করে লেখেন, ‘আমি ঋতুপর্ণাকে (বনগাঁ দক্ষিণের প্রার্থী) বলে দিয়েছি ৪ তারিখের পর তোমাকে নিয়ে আমার অফিসে আসতে। ভালো থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি।’ তার এই মানবিক রূপ দেখার পর আরো একবার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.