Kiara: আরো একবার একটি সাহসী ফটোশ্যুটে মেতে উঠলে জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি (Kiara)। তার সেই লুক দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। একইসাথে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন অনুরাগীরা। কন্যা সন্তান জন্ম দেওয়ার পর কিছুটা সময় বিরতি নিয়েছিলেন তিনি।
যেহেতু সন্তান জন্ম দেওয়ার পর মায়ের শরীরে নানান পরিবর্তন আসে, সেই কারণে নিজের জন্য কিছুটা সময় বরাদ্দ করেছিলেন এই অভিনেত্রী। তবে ফের কঠোর পরিশ্রমের মাধ্যমে আগের থেকে বেশি ফিট চেহারা ফিরে পেয়েছেন তিনি। যার ঝলক দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই।
একের পর এক নামী ব্র্যান্ডের জন্য ফটোশ্যুট করেছেন তিনি। যেগুলো ভাগ করে নিয়েছেন তা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেরকমই একটি ফটোশ্যুটের কয়েকটি টুকরো টুকরো অংশ ভাগ করে নিয়েছেন সকলের সাথে। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি করসেট টপ এবং মিনি স্কার্ট।
মানানসই মেকআপ এবং তার আত্মবিশ্বাসী ভঙ্গিমা তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছিল। তাইতো সেই ছবি ও ভিডিও পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকে তার জন্য বিভিন্ন মন্তব্য করেছেন। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা সন্তান জন্ম দেওয়ার পর অনেক বেশি লাস্যময়ী হয়ে উঠেছেন তিনি।
উল্লেখযোগ্য, কিছু সময় আগেই তিনি কন্যা সন্তান সরায়াহ মালহোত্রার জন্ম দিয়েছেন। যদিও তাকে এখনো প্রকাশ্যে আনেননি। অন্যদিকে কর্মক্ষেত্রেও বেশ সক্রিয় হয়েছেন এই অভিনেত্রী। একের পর এক ইভেন্ট, ফটোশ্যুট সবমিলিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.