Srabanti: মেরুন শাড়িতে ঔজ্জ্বল্য ছড়িয়ে দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)। দীর্ঘ সময় পর কোন ফটোশ্যুটের মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। যার ফলে অনুরাগীরা প্রচুর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাকে। একইসাথে ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আমরা সকলেই জানি তারকারা মূলত সিনেমার কাজের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনী ফটোশ্যুট ইত্যাদিতে মেতে ওঠেন। সেরকমই একটি ফটোশ্যুটে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। আর সেই ছবিগুলি ভাগ করে নিয়েছেন সম্প্রতি। যেখানে দেখা যায় পরনে রয়েছে একটি মেরুন রঙের শিফন শাড়ি।
উজ্জ্বল মেকআপ এবং মানানসই গয়নায় অপরূপা হয়ে উঠেছিলেন তিনি। তাইতো ছবিগুলো পোস্ট করতেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। বিভিন্ন মন্তব্য করেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন আগের থেকে আরও বেশি সুন্দরী হয়ে উঠেছেন তিনি। আবার কারো কারো মতে শ্রাবন্তী তাদের পছন্দের অভিনেত্রী।
সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি। অন্যদিকে কাজের পাশাপাশি বিধানসভা নির্বাচনের প্রচারে সক্রিয় অংশগ্রহণ করছেন তিনি। যদিও কিছু সময় আগে তিনি বিজেপির হয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন, তবে সম্প্রতি কিন্তু তাকে দেখা গেছে টিএমসি শিবিরে।
বিধানসভা প্রার্থীদের হয়ে ভোটের প্রচারে অংশগ্রহণ করেছেন তিনি। ফলস্বরূপ তাকে এই বিষয়েও একাধিক কটাক্ষ শুনতে হয়েছে। কারণ, এক রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে এভাবে অংশগ্রহণ মোটেই ভালো চোখে দেখছেন না তারা। অনেকে আবার তারকাদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়েও নানা কটাক্ষ করেছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.