বৈদিক জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জ্ঞান, সৌভাগ্য, ধর্ম, সমৃদ্ধি ও অর্থের কারক হিসেবে বৃহস্পতির বিশেষ গুরুত্ব রয়েছে। জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে জীবনে সুখ, সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি পায় বলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়।
বর্তমানে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে। পাশাপাশি অশ্লেষা নক্ষত্রের তৃতীয় পর্যায়ে গোচর করছে এই গ্রহ। এবার আগামী ৮ অক্টোবর বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রের চতুর্থ পর্যায়ে প্রবেশ করবে। দেবীপক্ষ শুরু হওয়ার আগেই বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব পড়বে একাধিক রাশির জাতকদের জীবনে। জ্যোতিষমতে, এর ফলে বিশেষভাবে লাভবান হতে পারেন তিন রাশির জাতক।
বৃষ রাশি

অশ্লেষা নক্ষত্রের চতুর্থ পর্যায়ে বৃহস্পতির প্রবেশ বৃষ রাশির জাতকদের জন্য বেশ শুভ হতে পারে। এই সময় সাহস, আত্মবিশ্বাস ও কর্মশক্তি বাড়তে পারে। যে কোনও কাজ করার ক্ষেত্রে আগের তুলনায় বেশি উদ্যম দেখা যাবে।
কর্মক্ষেত্রেও আসতে পারে ভালো খবর। আপনার কাজের প্রশংসা করতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কেরিয়ার নিয়ে যাঁরা দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন, তাঁদের পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সহায়তায় আটকে থাকা কাজও এগিয়ে যেতে পারে। ব্যক্তিগত জীবনেও সুখের পরিবেশ বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হতে পারে।
কর্কট রাশি

কর্কট রাশিতেই বর্তমানে বৃহস্পতির অবস্থান। অশ্লেষা নক্ষত্রের চতুর্থ পর্যায়ে বৃহস্পতির প্রবেশ এই রাশির জাতকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। জ্যোতিষমতে, এই সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তৈরি হবে।
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। অফিসে গুরুত্বপূর্ণ কোনও কাজের দায়িত্ব এসে যেতে পারে, যা ভবিষ্যতে কেরিয়ারে উন্নতির পথ খুলে দিতে পারে। যাঁরা বর্তমানে চাকরির সন্ধান করছেন, তাঁরা সুখবর পেতে পারেন।
দাম্পত্য জীবনেও সুখ ও ভালোবাসা বজায় থাকবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে পারে। পাশাপাশি কোনও আইনি বিষয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চললে সেখানেও অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মকর রাশি

মকর রাশির জাতকদের জন্যও বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ হতে পারে। জীবনে এমন কিছু পরিবর্তন আসতে পারে, যার প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে। বিশেষ করে কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
যাঁদের বিয়েতে বারবার বাধা আসছে, তাঁদের জন্য সময়টি অনুকূল হতে পারে। বিয়ের বিষয়ে চলতে থাকা সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। নতুন চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা কাঙ্ক্ষিত সুযোগ পেতে পারেন।
এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। বৃহস্পতির শুভ প্রভাবে জীবনের একাধিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে।
দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি বৈদিক জ্যোতিষের প্রচলিত বিশ্বাস ও জ্যোতিষীয় ব্যাখ্যার ভিত্তিতে তৈরি। এর ফলাফল ব্যক্তির জন্মছক অনুযায়ী ভিন্ন হতে পারে।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.