বাংলার রাজনৈতিক পালাবদলের পর এবার বিজেপির শীর্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ Hema Malini। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ ইস্যুকেই অন্যতম বড় কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী Narendra Modi এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর নেতৃত্ব ও রাজনৈতিক কৌশলের প্রশংসাও করেছেন প্রবীণ এই সাংসদ।
হেমা মালিনীর বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় বেআইনি অনুপ্রবেশ এবং জঙ্গি কার্যকলাপ দেশের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। তাঁর দাবি, বিজেপি নেতৃত্ব সেই সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখেছে এবং কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা জোরদার করার প্রশ্নে মোদি ও শাহ যে দৃঢ় মনোভাব দেখিয়েছেন, তার ফলই বাংলার ভোটবাক্সে প্রতিফলিত হয়েছে বলে মত তাঁর।
বিজেপি সাংসদের অভিযোগ, অতীতে রাজনৈতিক স্বার্থে সীমান্ত পরিস্থিতিকে কার্যত শিথিল রাখা হয়েছিল, যার ফলে বেআইনি অনুপ্রবেশের পাশাপাশি দেশবিরোধী কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে সেই পরিস্থিতির অবসান ঘটবে বলেই আশাবাদী তিনি। তাঁর কথায়, বাংলার মানুষ দীর্ঘদিনের অশান্তি, হিংসা এবং আইনশৃঙ্খলার অবনতিতে ক্লান্ত ছিল। তাই পরিবর্তনের পক্ষে জনসমর্থন তৈরি হয়েছে।
বাংলায় বিজেপির এই সাফল্যকে তিনি শুধু রাজনৈতিক জয় হিসেবে নয়, বরং নিরাপত্তা ও উন্নয়নের প্রত্যাশার প্রতিফলন হিসেবেও ব্যাখ্যা করেছেন। একইসঙ্গে নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা পূরণের আহ্বানও জানিয়েছেন তিনি।
Some thoughts on the recent Bengal elections- Such a wonderful landslide victory for the ideology of the BJP brought about by the untiring efforts of Modi ji and Amit Shah ji🙏 Both these stalwarts were determined to safeguard our borders from infiltrators and terrorists from…
— Hema Malini (@dreamgirlhema) May 10, 2026
রাজনৈতিক মহলের মতে, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং জাতীয় নিরাপত্তার মতো ইস্যুগুলিকে সামনে রেখেই বিজেপি এবারের নির্বাচনী প্রচারে জোর দিয়েছিল। সেই প্রচার কতটা প্রভাব ফেলেছে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.