সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিশ্বসুুন্দরী সুস্মিতা সেন। আর সেই অনুষ্ঠানের মাধ্যমে একাধিক বক্তব্য সামনে রাখলেন তিনি৷ একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানাতেও ভুললেন না। সম্প্রতি রিয়া চক্রবর্তীর একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সুস্মিতা সেন। সেখানে তাকে জিগ্যেস করা হয়, “এখনও প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গেই সম্পর্কে আছেন সুস্মিতা সেন?”
এই প্রশ্নের উত্তরে তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন তিনি এখন একা রয়েছেন, কারোর সঙ্গে সম্পর্কে নেই। তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন, গত দুই বছর ধরে তিনি সিঙ্গেল রয়েছেন। বর্তমানে তিনি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। সুস্মিতা এখন তার বন্ধুদের নিয়েই নানান মূহুর্তকে উদযাপন করেন।
তার কথায়, “আমার জীবনে এখন কোনও পুরুষ নেই। আমি এখন একাই আছি। বলা ভাল, আমি ২০২১ থেকে একাই আছি। আমার জীবনে কিছু অসাধারণ মানুষ আছেন যাঁদের আমি বন্ধু বলি। ওঁরা অপেক্ষা করে থাকেন কখন আমি ওঁদের গিয়ে বলব, চল সকলে মিলে গোয়া বেড়িয়ে আসি।”
তিনি আরও জানান, তার আপাতত কোনো সম্পর্কে যাওয়ার ইচ্ছে নেই। তিনি জানান, “আমার এ সব নিয়ে এখন কোনও আগ্রহও নেই। আসলে বিরতি নেওয়াও প্রয়োজন, কারণ আমি টানা পাঁচ বছর একটা সম্পর্কে ছিলাম। সেটা কিন্তু একটা দীর্ঘ সময়।” এদিকে সুস্মিতাকে এবার গক মন্তব্য করলেন রিয়া।
বলি পাড়ার আরেক অভিনেত্রী হলেন রিয়া চক্রবর্তী। তার প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় রিয়াকে নিয়ে তুলোধনা করতে ছাড়েননি কেউই। অনেকেই বলেছেন রিয়া অর্থলোভী৷ রিয়া তাই সুস্মিতাকে বলেন, “জানো, এই ঘরে কিন্তু তোমার চেয়েও বড় এক জন অর্থলোভী রয়েছে! সেটা হলাম আমি।” আর তা নজর এড়ায়নি নেট দুনিয়ার মানুষের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.