Iman Chakraborty: জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করলেন জনপ্রিয় সংগীত শিল্পী ইমন চক্রবর্তী (Iman)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন সমস্ত ছবি। হয়তো অনেকেই জানেন এই শিল্পী জগন্নাথদেবের একনিষ্ঠ ভক্ত। বাড়িতে তিনি তিনজনের বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন।
সেখানে নিয়মিত পুজো করে থাকেন। এছাড়াও সময়, সুযোগ পেলেই চলে যান পুরীর জগন্নাথ মন্দিরে। কিছুদিন আগে সেখানে গিয়েছিলেন স্বামী নীলাঞ্জন ঘোষের সাথে। সেই সমস্ত ছবিও ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর এবার জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যে বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন।
এদিন যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে তাকে আদর্শ বাঙালি বধূ হিসেবে দেখা গিয়েছে। পরনে লাল-সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর খোঁপায় ফুলের মালা। সবমিলিয়ে বলতে গেলে সাবেকিয়ানায় ভরে উঠেছিলেন তিনি। আরেকটি ছবিতে দেখা যায় তার খোঁপায় ফুল গুঁজে দিচ্ছেন স্বামী নীলাঞ্জন।
পুজোর পাশাপাশি এই দুজনের সুদৃঢ় সম্পর্কের ছবিও ফুটে উঠেছে সকলের সামনে। যা তাদের প্রশংসায় ভরিয়ে তুলেছে। প্রত্যেকে বলছেন এই শিল্পীর ভক্তি সত্যিই প্রশংসনীয়। যতই কাজের চাপ থাকুক না কেন তিনি ঈশ্বরের আরাধনায় মেতে উঠতে কখনোই ভোলেন না।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় ইমন। মাঝেমধ্যেই তার বিভিন্ন ছবি ও ভিডিও উঠে আসে। বিশেষ করে এক কাকার সাথে তার খুনসুটি ভরা ভিডিও তিনি সচরাচর পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। যেগুলি প্রচুর প্রশংসা লাভ করে। যদিও কিছুদিন আগে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.