Kanchan-Sreemoyee: তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee) জন্মদিনে দীর্ঘ বার্তা অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan)। তার জীবনে শ্রীময়ী এতটা জায়গা দখল করে রেখেছেন যে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তবুও যতটা পারা যায় ততটা লেখার চেষ্টা করেছেন প্রিয় মানুষের জন্মদিন। এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেতা।
সাথে লেখেন, “আজকের দিনটায় অনেকক্ষণ ধরে ভেবে চলেছি কী লিখব? কী পোস্ট করব? তোমার সম্পর্কে লিখতে গেলে তো শুরু করলেও শেষ হবেনা। পোষ্টেও এত শব্দ লেখা অসম্ভব। আমার মনভালোর জন্মদিন তুমি তোমার জন্মদিনে আলাদা করে কী লিখি বলো তো? কারণ এখন তুমি আমার কাছে অনেকটা বায়ুমণ্ডলের মতো।
এইরে! একটু বেশি বোধহয় দার্শনিক হয়ে গেলো! না না, আমার কাছে সত্যিই তাই। স্বীকার করিনা তো সবসময়, মানে বলা হয়না সবার সামনে। হাওয়া যেমন ছোঁয়া যায়না, দেখা যায়না, স্পর্শ করাও যায়না। তেমন হাওয়া ছাড়া বাঁচাও অসম্ভব। প্রতি মুহুর্তে শ্বাস-প্রশ্বাসের জন্য দরকারি যেমন হাওয়া, বাড়াবাড়ি শোনালেও আমার জীবনে তুমি তেমনটাই।
আমাদের মেয়ে কৃষভির খেয়াল রাখা থেকে শুরু করে, আমার খুটিনাটি সমস্ত কিছু, আমার ভালো অভ্যাস মন্দ অভ্যাস, জীবনে পথচলার প্রতিটা ক্ষেত্রে সবকিছুকে গুছিয়ে দেওয়া, কখনো কখনো তোমার শাসন, কঠিন শাসন, আদর, ভালবাসা, ধমক, যত্ন, রাগ, অভিমান, পূর্বরাগ এই সবকিছুতেই আমি পরিপূর্ণ। তাইতো বললাম হাওয়া কে যেমন বর্ণনা করা যাবেনা, তোমায়ও না। লিখতে গেলে শেষ হবে না।
তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা শ্রীময়ী। এক আকাশ ভালোবাসা তোমার জন্য কৃষভি ও আমার পক্ষ থেকে। ভালো থেকো ঝুম্পা। সুস্থ থেকো পাশে থেকো। আমাদের ঘিরে থেকো হাওয়ার মতোন, বায়ুমণ্ডলের মতোন। ও আর এই পোস্টের পর কমেন্টস। ওটা আর পড়ো না। তাও যখনই দেখবে একটাই গান মনে করে গাইবে। কারণ এর থেকে বড় কিছু বোধহয় আর হয়না আমাদের জীবনে।”

Sudeshna has been writing entertainment reports since 2021.