ভারতে অনলাইন গেমিং সেক্টরে বড় পরিবর্তনের পথে এগোচ্ছে Ministry of Electronics and Information Technology। আগামী ১ মে থেকে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে, যার লক্ষ্য এই দ্রুত বর্ধনশীল শিল্পকে আরও স্বচ্ছ ও নিরাপদ করা।
সরকারি সূত্র অনুযায়ী, অনলাইন গেমিং সংক্রান্ত পুরো কাঠামোকে সহজ ও সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নীতির মাধ্যমে ভবিষ্যতে একটি কেন্দ্রীয় গেমিং অথরিটি গঠনের পথও পরিষ্কার হতে পারে।
কোন গেমে কী নিয়ম?
নতুন কাঠামোয় অনলাইন গেমগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা হবে—
সাধারণ অনলাইন গেম: যেগুলিতে কোনও আর্থিক লেনদেন নেই, সেগুলোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়।
ইস্পোর্টস গেম: এই ধরনের প্রতিযোগিতামূলক গেমের জন্য রেজিস্ট্রেশন প্রয়োজন হবে।
বিশেষ ক্যাটাগরি গেম: কিছু গেমকে কেন্দ্র সরকার আলাদাভাবে চিহ্নিত করে আলাদা নিয়মে আনতে পারে।
রিয়েল মানি গেমে কড়া অবস্থান
যেসব গেমে সরাসরি টাকা লেনদেন জড়িত, সেগুলোর উপর আগেই নিষেধাজ্ঞা ছিল। নতুন নিয়মে এই নিয়ন্ত্রণ আরও কড়া করা হবে। এই ধরনের প্ল্যাটফর্মগুলিকে বিশেষ নজরদারিতে রাখা হবে।
ব্যবহারকারীদের জন্য কী সুবিধা?
নতুন নিয়ম চালু হলে ব্যবহারকারীরা কয়েকটি বড় সুবিধা পাবেন—
ডেটা সুরক্ষা আরও শক্তিশালী হবে
প্রতারণার ঝুঁকি কমবে
প্ল্যাটফর্মগুলির স্বচ্ছতা বাড়বে
ইউজার সেফটির উপর বিশেষ জোর দেওয়া হবে
প্রক্রিয়া হবে সহজ
সরকার জানিয়েছে, যেসব গেমে আর্থিক লেনদেন নেই, তাদের জন্য বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। তবে ইচ্ছা করলে তারা স্বেচ্ছায় রেজিস্ট্রেশন করতে পারবে।
জনমত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত
গত বছরের অক্টোবর মাসে এই নীতির খসড়া নিয়ে জনমত চাওয়া হয়েছিল। প্রায় ২৫০০ প্রতিক্রিয়া পাওয়ার পর সেই মতামত বিবেচনা করেই এই নতুন নিয়ম চূড়ান্ত করা হয়েছে।
এই নতুন নীতির ফলে একদিকে যেমন বেআইনি বা ঝুঁকিপূর্ণ গেমিং প্ল্যাটফর্মগুলির উপর নিয়ন্ত্রণ বাড়বে, তেমনই নিরাপদ ও বৈধ অনলাইন গেমিংয়ের পরিবেশ তৈরি হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.