Ishaa: গোলাপী শাড়িতে স্নিগ্ধতা ছড়িয়ে দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha)। আরো একবার বুঝিয়ে দিলেন কেন তাকে ‘বং ক্রাশ’ আখ্যা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় থাকেন তিনি। বেশিরভাগ সময় মূলত নানান ধরনের অ্যাস্থেটিক ছবি পোস্ট করতে দেখা যায় তাকে।
এবারেও তার অন্যথা হলো না। তার ছবিগুলো সকলের থেকে অনেকটাই আলাদা। যেখানে স্নিগ্ধতা থাকে ভরপুর মাত্রায়। ওয়েস্টার্ন পোশাকের যতই আধিক্য থাকুক না কেন তাকে সবথেকে সুন্দরী লাগে শাড়িতে। সেরকমই একটি গোলাপী শাড়ি পরে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন ওয়েস্টার্ন পোশাকের থেকে শাড়িতেই তাকে অপরূপা লাগে দেখতে। একইসাথে তার মিষ্টি হাসির উল্লেখ করতে ভোলেননি ভক্তরা। উল্লেখযোগ্য, বর্তমানে সিনেমার কাজ, প্রমোশন ফটোশ্যুট সবমিলিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন তিনি। খুব শীঘ্রই আসতে চলেছে ‘সপ্তডিঙার গুপ্তধন’।
যেখানে মূলত সোনা’দা সিরিজের আরো একটি কাহিনী দেখতে পারবেন দর্শকেরা। এর আগে এই সিরিজের একাধিক সিনেমা দেখেছেন সকলে। যে তালিকায় রয়েছে ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ‘ককর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘গুপ্তধনের সন্ধানে’ ইত্যাদি। এই সিরিজটিকে প্রচুর ভালোবাসা দিয়েছেন সকলে।
অন্যদিকে সিনেমায় সক্রিয় থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলসা করেন না তিনি। এখনো পর্যন্ত জানা যায়নি তার জীবনে কোনো বিশেষ মানুষ রয়েছেন কিনা। নিজেকে সিঙ্গেল বলেই দাবী করেছেন বরাবর। তবে গোপনে তার কোনো মনের মানুষ রয়েছেন কিনা সে বিষয়টি এখনও অজানা রয়েছে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.