Vastu: হিন্দু ধর্মে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব। দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশে দেবকী ও বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। তাঁকে ভগবান শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার হিসেবেও গণ্য করা হয়।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই এই বিশেষ তিথিতে দেশজুড়ে ভক্তিভরে পালিত হয় জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের আরাধনার পাশাপাশি এই দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের আশায় বিশেষ পুজো ও উপবাস পালন করেন ভক্তরা।
আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। তবে পঞ্জিকাভেদে অষ্টমী তিথির শুরু ও শেষের সময়ে কিছুটা পার্থক্য রয়েছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে
অষ্টমী তিথি শুরু
বাংলা তারিখ: ১৭ ভাদ্র, বৃহস্পতিবার
ইংরেজি তারিখ: ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
সময়: মধ্যরাত ২টো ২৭ মিনিট
অষ্টমী তিথি শেষ
বাংলা তারিখ: ১৮ ভাদ্র, শুক্রবার
ইংরেজি তারিখ: ৪ সেপ্টেম্বর, শুক্রবার
সময়: রাত ১২টা ১৪ মিনিট
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে
অষ্টমী তিথি শুরু
বাংলা তারিখ: ১৬ ভাদ্র, বৃহস্পতিবার
ইংরেজি তারিখ: ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
সময়: মধ্যরাত ১টা ৪৪ মিনিট ১৪ সেকেন্ড
অষ্টমী তিথি শেষ
বাংলা তারিখ: ১৭ ভাদ্র, শুক্রবার
ইংরেজি তারিখ: ৪ সেপ্টেম্বর, শুক্রবার
সময়: রাত ১১টা ৫৯ মিনিট ৫২ সেকেন্ড
Vastu: সপ্তাহের কোন দিনে কোন খাবার এড়িয়ে চলার কথা বলা হয়? জ্যোতিষশাস্ত্রের এই নিয়মগুলি জানুন
পঞ্জিকাভেদে তিথির সময়ের পার্থক্য থাকলেও ৪ সেপ্টেম্বর, শুক্রবারই জন্মাষ্টমী পালিত হবে। এই দিন ভক্তরা উপবাস, শ্রীকৃষ্ণের পুজো, নামসংকীর্তন এবং বিশেষ আরাধনার মাধ্যমে ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেন।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.