Kajol: কাজল কালো চোখে সকলকে মোহিত করলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। সাথে তুলে ধরলেন তার মনের এক বিশেষ উপলব্ধি। এই অভিনেত্রী ভীষণ চঞ্চল স্বভাবের। প্রচুর পরিমাণে কথা বলতে পছন্দ করেন তিনি। এছাড়াও কাছের মানুষদের সাথে ইয়ার্কি-ঠাট্টায় মেতে ওঠেন।
অনেক সময় এই কারণে নানান কথা শুনতে হয় তাকে। এমনকি তাকে অনেকে এও পরামর্শ দেন যে তার প্রাপ্তবয়স্কদের মতন আচরণ করা উচিত। তবে এই বিষয়ে মুখ খুললেন তিনি, জানিয়ে দিলেন সেই সব মানুষদের প্রতি তিনি কী মনোভাব রাখেন। সোশ্যাল মিডিয়ার বেশ সক্রিয় অভিনেত্রী।
বিশেষ করে নিত্যদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস বিভিন্ন ফটোশ্যুটের দৃশ্য ভাগ করে দেন। সম্প্রতি সেরকমই বেশ কিছু লাবণ্যময়ী ছবি তিনি ভাগ করে নিয়েছিলেন। যেখানে দেখা যায় তার পরনে রয়েছে মেরুন রঙের একটি ঝলমলে শাড়ি। সাথে উজ্জ্বল মেকআপ তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছিল।
তার চোখের চাহনি মোহিত করেছে অনুরাগীদের। তাইতো প্রত্যেকে সেই ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। তবে সাথে একটি বিশেষ ক্যাপশনও লিখেছেন তিনি। যেখানে লেখা, ”যখন কেউ বলে ‘প্রাপ্তবয়স্কের মতো আচরণ করো’, আমার সেটা একদমই ভালো লাগে না। তুমি কি ইদানীং প্রাপ্তবয়স্কদের দেখেছো? এটা একটা জঘন্য পরামর্শ।”
আসলে তিনি সচরাচর এমনটা করে থাকেন। বিভিন্ন ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে বেশ অন্য ধরনের চিন্তাভাবনা তুলে ধরেন। এই বিষয়টি বেশ পছন্দ করেন সকলে। কারণ, ছবির সাথে সেই সমস্ত কথার কোনো রকমই মিল থাকে না অথচ সেসব কথাগুলির গভীরতা অনেক বেশি।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.