কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ীকে খাইয়ে দিচ্ছেন তাঁর মা – Sangbad Bhavan
কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি অথচ তার মা তাকে এখনো ভাত খাইয়ে দেন! সম্প্রতি ইনস্টাগ্রামে সেই ভিডিও তুলে ধরেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এই অভিনেত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে দর্শকমহলে। একসময় তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের জীবনে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করার।
প্রথমে অস্বীকার করলেও পরবর্তী সময়ে এই পরকীয়া সম্পর্কই বিবাহে রূপান্তর হয়। এখনো পর্যন্ত তাকে এবং কাঞ্চন মল্লিককে নিয়ে তুমুল সমালোচনা চলছে। তবে সেসব বিষয়কে তোয়াক্কাই করেন না তারা বরং নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছেন সংসার। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে ভীষণই সক্রিয় শ্রীময়ী।
যেখানে নানান ছবি থেকে শুরু করে ভিডিও পোস্ট করেন তিনি। সম্প্রতি সেরকমই একটি ভিডিও তিনি ভাগ করে নিয়েছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে তার মা তাকে খাইয়ে দিচ্ছেন। তিনি বলছেন তার মা এখনো তাকে খাইয়ে দেয়।
পাশাপাশি এও বলেন, ‘আমার মা আমাকে খাইয়ে দেয়। এটা দেখে আমার বোনের মেয়ে বলে তার মা তাকে খাইয়ে দেয় না অথচ দিদা মাসিকে খাইয়ে দেয়। দুপুরে ঘুম থেকে তুলে আমার মা আমাকে এখনো খাইয়ে দেয়। কেউ কিন্তু নজর দেবেন না।’
একইসাথে অভিনেত্রী এও জানিয়েছেন যে তিনি এখন অসুস্থ তাই তার মা তাকে আদর যত্ন করে খাইয়ে দিচ্ছেন। যদিও এই ভিডিও দেখার পর কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনদের একাংশ। তবে বরাবর সেসব বিষয়কে পাত্তা দিতে নারাজ শ্রীময়ী।
ভিডিও
আরও পড়ুন,
*এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জাহ্নবী কপূর? বড়সড় ইঙ্গিত
*‘hotness of Ranveer.. ‘, রইলো ছবি

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.