একাধিক ছবির ব্যর্থতার পর বড় চমক, রাধা-কৃষ্ণের প্রেমকাহিনি নিয়ে মেগাবাজেট সিনেমা করণের

বলিউডে নাকি এখন খুব একটা ভালো সময় যাচ্ছে না করণ জোহরের প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’-এর। একদিকে বাজারের মন্দা, অন্যদিকে তারকাদের বিপুল পারিশ্রমিক—সব মিলিয়ে একের পর এক ছবির বক্স অফিস পারফরম্যান্স নিয়ে চিন্তায় প্রযোজক। এরই মধ্যে প্রযোজনা সংস্থার প্রায় অর্ধেক মালিকানা আদর পুনাওয়ালার কাছে হস্তান্তর করেছেন করণ জোহর। এবার শোনা যাচ্ছে, পরিস্থিতি বদলাতে বড়সড় পরিকল্পনা করেছেন তিনি।

বলিপাড়ার কানাঘুষো, পৌরাণিক প্রেমকাহিনি রাধা-কৃষ্ণকে কেন্দ্র করে একটি মেগাবাজেট সিনেমা তৈরি করতে চলেছে ‘ধর্মা প্রোডাকশনস’। আর জন্মাষ্টমীর দিনই নাকি সেই ছবির শুভসূচনা করেছেন করণ জোহর। যদিও এখনও পর্যন্ত ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি প্রযোজনা সংস্থা।

সূত্রের খবর, নতুন এই ছবির নাম রাখা হয়েছে ‘রাধাকৃষ্ণ’। ভারতীয় শাস্ত্রের অন্যতম আইকনিক প্রেমকাহিনি রাধা ও কৃষ্ণের সম্পর্কই হবে ছবির মূল বিষয়। তবে শুধু প্রেমকাহিনি নয়, কৃষ্ণের জন্ম থেকে কংসবধের মতো গুরুত্বপূর্ণ ঘটনাও চিত্রনাট্যে জায়গা পেতে পারে বলে খবর।

Karan Johar
Karan Johar

এই ছবির পরিচালনা এবং চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন কন্নড় পরিচালক শচীন রবি। এর আগে ‘অবনে শ্রীমন্নারায়ণ’-এর মতো প্রশংসিত ছবি পরিচালনা করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই রাধাকৃষ্ণকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা ছিল করণ জোহরের। শেষ পর্যন্ত তাঁর পছন্দমতো একটি চিত্রনাট্য তৈরি হয়েছে বলেই খবর।রাধা ও কৃষ্ণের ভূমিকায় কারা অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি। এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ্যে আনতে নারাজ ‘ধর্মা প্রোডাকশনস’। তবে ছবির ভিজ্যুয়াল বা দৃশ্যায়নের ক্ষেত্রে বড়সড় চমক রাখার পরিকল্পনা রয়েছে বলে খবর।বর্তমানে ভারতীয় সিনেমায় ভিএফএক্স ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে। বড় বাজেটের পৌরাণিক ও ঐতিহাসিক গল্পকে পর্দায় আরও চমকপ্রদ করে তুলতে নির্মাতারা বিশেষভাবে নজর দিচ্ছেন ভিজ্যুয়াল এফেক্টসে। সেই পথেই ‘রাধাকৃষ্ণ’কে দর্শকদের সামনে তুলে ধরতে চাইছেন করণ জোহর।

আরও পড়ুন,
‘অদ্ভুত পরিস্থিতি, মাথা খারাপ হয়ে যাচ্ছে…’, কী কারনে কান্নায় ভেঙে পড়লেন আলেকজান্দ্রা?

তবে আপাতত সবটাই রয়েছে জল্পনার স্তরে। ছবির আনুষ্ঠানিক ঘোষণা, অভিনেতা-অভিনেত্রীদের নাম কিংবা শুটিং শুরুর দিনক্ষণ—কিছুই এখনও প্রকাশ্যে আসেনি। জন্মাষ্টমীর দিন ছবিটির শুভসূচনা সত্যিই হয়েছে কি না, সেই উত্তরও মিলবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার পরেই।

আরও পড়ুন,
শীঘ্রই ‘Bigg Boss’-এর ঘরে পা রাখবেন শন? অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকেই বড় আপডেট অভিনেতার

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক