Koushani: আবারো জাতীয় স্তরে বাংলাকে গৌরবের সাথে তুলে ধরলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani)। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার হাতে নিয়ে প্রমাণ করে দিলেন কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় থাকলে যে কোনো কিছু জয় করা সম্ভব।
সৃজিত মুখার্জির পরিচালনায় ‘কিলবিল সোসাইটি’তে পূর্ণা আইচ চরিত্রটিতে প্রাণ সঞ্চার করেছিলেন তিনি এবং তার সেই অভিনয়ের মাধ্যমে লাভ করলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা। এদিন সোশ্যাল মিডিয়ায় তার এই সাফল্যের বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সাথে জানিয়েছেন অকৃত্রিম কৃতজ্ঞতা।
এদিন সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে লেখেন, “ধন্যবাদ ঈশ্বর। আজ আমি যা হয়েছি, তার জন্য ধন্যবাদ মা ও বাবি। জাতীয় মঞ্চে বাংলার প্রতিনিধিত্ব করা এবং হাতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার থাকাটা সিনেমার জগতে আমার সেরাটা দিয়ে যাওয়ার আরও একটি দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। এখনও অনেক কিছু করার আছে।
সকল দিকপালদের সামনে পুরস্কার গ্রহণ করাটা আমার কাছে অবিশ্বাস্য এক মুহূর্ত। ধন্যবাদ সৃজিত মুখার্জি, আমার ক্যাপ্টেন, আমার ওপর বিশ্বাস রাখার জন্য। এসভিএফ, শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনিকে ধন্যবাদ আমাকে এই অসাধারণ সুযোগটি দেওয়ার জন্য। ‘কিলবিল সোসাইটি’ আমার সর্বকালের অন্যতম বিশেষ একটি চলচ্চিত্র হয়ে থাকবে এবং পূর্ণা আইচ চিরকাল আমার হৃদয়ে থাকবে।”
তার এই পোস্ট দেখার পর শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার। কমেন্টবক্সে প্রত্যেকেই তারা আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি যেন এভাবেই নিজের কেরিয়ারে এগিয়ে যেতে পারেন সেই বিষয়ে কামনা করেছেন ঈশ্বরের কাছে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.


