Madhumita-Debamalya: প্রকাশ্যে এলো মধুমিতা (Madhumita) ও দেবমাল্যর (Debamalya) রিসেপশন লুক। যা দেখে আবারও অবাক হয়েছেন ভক্তরা। আসলে বর্তমান সময়ে যেখানে প্রত্যেকে আধুনিক সাজে সেজে ওঠেন, সেখানে মধুমিতা কিন্তু বেছে নিয়েছেন সাবেকি লুক। বিয়েতেও সাবেকি আমেজেই সেজে উঠেছিলেন তিনি।
পরনে লাল বেনারসী ও সোনার গয়নায় অসাধারণ লাগছিল তাঁকে দেখতে, আর এবার রিসেপশনেও দেখা গেল একই চমক। রিসেপশনের দিনও লাল শাড়িতে সেজে উঠেছিলেন তিনি। পরনে মানানসই গয়না। সিঁথি ভর্তি সিঁদুর ও বিবাহ-পরবর্তী জেল্লা ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে দেবমাল্য পরেছিলেন সাদা শেরওয়ানি। এদিন দু’জনকে অসাধারণ লাগছিল দেখতে। জানা গিয়েছে, শোভাবাজার রাজবাড়িতে বসেছিল রিসেপশনের আসর। যদিও তাঁদের অফিসিয়াল প্রোফাইলে এখনও কোনো ছবি পোস্ট করা হয়নি, তবে বিভিন্ন সূত্র থেকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেসব ছবি।
উল্লেখযোগ্য, মধুমিতার বিবাহ যাত্রা ঠিক যেন স্বপ্নের মতো। তাঁরা ছোটবেলায় খুব ভালো বন্ধু ছিলেন। এমনকি দেবমাল্য মনে মনে পছন্দ করতেন অভিনেত্রীকে। তবে যখন থেকে তিনি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন, তখন থেকে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং অভিনেত্রী অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন।
তবে ঈশ্বরের হয়তো অন্য কোনো পরিকল্পনা ছিল। কারণ, শেষ পর্যন্ত বন্ধুর সাথেই বিয়েটা সম্পন্ন হলো। যদিও প্রথম দিকে মধুমিতা ঠিক করেছিলেন তিনি একাই থাকবেন, তবে বসন্ত এলো আরও একবার তাঁর জীবনে। ছোটবেলার প্রিয় বন্ধুর হাত ধরে শুরু হলো বাকিটা জীবন পথ চলার অঙ্গীকার।

Sudeshna has been writing entertainment reports since 2021.