Madhumita: বিয়ের আগে চিন্তায় পড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। এর আগে নিজের একটি ঝলক সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন তিনি; এবার পোস্ট করলেন আরও একটি ভিডিও, যেখানে নিজেকে বারবার প্রশ্ন করতে শোনা গেল, ‘তিনি কেমন বউ হবেন?’
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “সবাই ভাবে তারা আমাকে চেনে, অভিনেত্রী মধুমিতা সরকারকে। কিন্তু আজ আমি একজন সাধারণ মেয়ে, যে নিজের বিয়ের ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে আছে। কেমন বউ হব আমি? সাধারণ, আধুনিক, নাকি আমার মতো? পর্দায় আমি অনেক চরিত্র ফুটিয়ে তুলি, কিন্তু এবার বিষয়টি বাস্তবের।”
এরপর তার কয়েকজন বন্ধু যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি খুব বেশি চিন্তিত কি না, উত্তরে মধুমিতা বলেন, “আমি জানি না, সবকিছু কেমন অদ্ভুত লাগছে। উত্তেজনার আগে যেন এক নীরবতা। কেমন বউ হব আমি?” আসলে প্রতিটি মেয়ের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে; জীবনের নতুন অধ্যায় শুরুর আগে মনে অনেক চিন্তা ভিড় করে আসে।
এক জীবন থেকে অন্য জীবনে পা রাখা মোটেই সহজ নয়। নতুন ঘর, নতুন সংসার, সবমিলিয়ে জীবনটাই বদলে যায়। অভিনেত্রীর ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে; তিনিও বুঝে উঠতে পারছেন না শুরুটা ঠিক কেমন হবে। যদিও এটি একটি বিজ্ঞাপনের ভিডিও, তবে অভিনেত্রী তাতে যেন প্রাণ প্রতিষ্ঠা করেছেন।
ভিডিওটি দেখার পর থেকেই মধুমিতার বিয়ের জন্য অনুরাগীদের প্রতীক্ষা আরও বেড়ে গিয়েছে। সকলেই তাকে নতুন রূপে দেখার অপেক্ষায় রয়েছেন। তবে ভিডিওটি এখনও অসম্পূর্ণ; আপাতত অপেক্ষা পূর্ণাঙ্গ ভিডিওটি পোস্ট হওয়ার।
#Madhumita #Debamalya

Sudeshna has been writing entertainment reports since 2021.