Madhumita Sarcar: আবারো একটি সাহসী লুকে তাক লাগালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। তিনি বুঝিয়ে দিলেন সাবেকি সাজ থেকে সরে গিয়েও আধুনিক সাজে তাক লাগাতে পারেন সকলকে। আত্মবিশ্বাসী কিছু ফটোশ্যুটের অংশ ভাগ করে নিয়েছেন সকলের সাথে।
যেখানে তার পরনে রয়েছে একটি রঙচঙে ব্লেজার। তবে নীচের অংশে কোন রকম পোশাক পরেননি তিনি। মূলত শর্ট ড্রেসের মতনই সেজে উঠেছেন এই পোশাকে। তার আত্মবিশ্বাসী চাহনি ঝড় তুলেছে অনুরাগীদের বুকে। কখনো তিনি নিজের ছন্দে মেতে রয়েছেন আবার কখনো তাকিয়েছেন ক্যামেরার দিকে।
ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন।’ আসলে তিনি বলতে চেয়েছেন তাকে যেহেতু সাবেকি ঘরোয়া সাজে দেখা যায় বেশিরভাগ সময়, তাই এই আত্মবিশ্বাসী লুক অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না প্রথম দেখায়। কিন্তু এটা যে সত্যি, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন।
পোস্ট করতেই ছবিগুলো ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা শাড়ি হোক বা ওয়েস্টার্ন সবেতেই এই অভিনেত্রীকে লাগিয়ে অতুলনীয়া। এছাড়া অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে।
সবমিলিয়ে ছবিগুলোর মাধ্যমে আরো একবার চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী। অন্যদিকে বর্তমানে তিনি পাড়ি দিয়েছেন দূরে কোথাও। যদিও কোথায় গিয়েছেন সেই বিষয়ে কিছু স্পষ্ট করে জানাননি। তবে এয়ারপোর্টের একাধিক ছবি ভাগ করে নিয়েছিলেন সকলের সাথে। এমনকি স্বামীর উদ্দেশ্যে লেখেন তার পাশের সিট ফাঁকা রয়েছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.