Madhumita: আদরের পরিবর্তে দূরে সরিয়ে দেওয়া হয়েছে মধুমিতাকে, অকপটে স্বীকার অভিনেত্রীর

Madhumita: তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে! এমনই মন্তব্য করলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। এবার হয়তো ভাবতে পারেন কী কারণে এমনটা বলা হলো? কে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে? আসলে বিষয়টি তা নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

যেখানে সূর্যের আলোয় স্নান করে উঠেছিলেন তিনি। সূর্যের আলতো স্পর্শে আরো ঝলমল করছিলেন সকলের প্রিয় অভিনেত্রী। তবে তিনি তার ক্যাপশনে লিখেছেন, ‘সানকিকড্‌’. আমরা সাধারণত মানুষকে ‘সানকিসড্‌’ লিখতে দেখি। যার আক্ষরিক অর্থ হয় সূর্য আলতো চুম্বন এঁকে দিচ্ছে গালে।

তবে এখানে অভিনেত্রী লিখেছেন সূর্য তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আসল কথা হল সূর্যের এতটাই তাপ যে সেখানে দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়ে ওঠে। সে কারণেই সূর্য ভালোবাসা দিচ্ছে না বরং তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মজার ছেলে এমন মন্তব্য করতে দেখা গিয়েছে অভিনেত্রী।

পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে অনুরাগীরা তাকে এতটাই পছন্দ করেন যে তার ছবি দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন। আর তিনিও সকলকে নিরাশও করেন না। কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলেও আবার তিনি ফিরে এসেছেন স্বমহিমায়।

বর্তমানে নিয়মিত নিজের ছবি পোস্ট করছেন তিনি। এছাড়া ভাগ করে নিচ্ছেন বিভিন্ন ভিডিও। এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় আবার আগের মতন সক্রিয় হয়ে উঠেছেন তিনি। যে বিষয়টি সুখকর হয়েছে অনুরাগীদের জন্য। কারণ, যারা তাকে ভালবাসেন তারা তার এক ঝলক দেখার জন্য অপেক্ষা করে থাকেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক