Mimi: সাদা আনারকলিতে সকলকে মুগ্ধ করলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। আরো একবার সকলকে বুঝিয়ে দিলেন কেন তাকে টলিউডের অন্যতম ক্যুইন বলা হয়। সাবেকিয়ানা এবং আধুনিকতার সমন্বয় ঘটিয়ে কীভাবে জীবন অতিবাহিত করতে হয় তা বেশ ভালোমতোই জানেন তিনি।
একদিকে যেমন তিনি মাঝেমধ্যেই ওয়েস্টার্ন পোশাকে নিজেকে তুলে ধরেন অবলীলায়, এরই মাঝে তিনি ভারতীয় পোশাকে সাজতেও ভোলেন না। কখনো শাড়ি কখনো চুড়িদার কখনো আনারকলি! সবেতেই সাবলীল এই অভিনেত্রী। সম্প্রতি সেরকমই একটি অন্য ধরনের আনারকলিতে দেখা দিয়েছে তাকে।
চিরাচরিত ডিজাইন থেকে সরে গিয়ে সেটি তৈরি হয়েছে করসেটের আদলে। উর্ধাংশ করসেটের মতন ডিজাইন এবং নীচের অংশ আনারকলির মতোন। দুধসাদা সেই পোশাকটিতে অসামান্য লাগছিল অভিনেত্রীকে দেখতে। কখনো তিনি তার পোশাক মেলে ধরেছেন আবার কখনো আত্মবিশ্বাসে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে।
পোস্ট করতেই সেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন এই পোশাকটি যেমন সুন্দর তেমনি অনন্যা লাগছে তাকে। আবার অনেকে বলছেন অভিনেত্রীর বয়স যেন সময়ের সাথে সাথে কমছে। এখনো পর্যন্ত বয়সের বিন্দুমাত্র ছাপ করতে দেননি শরীরে।
এর পেছনে রয়েছে খুবই সহজ হিসেব। নিয়মিত জিমে গিয়ে ঘাম ঝরান তিনি। একাধিক কঠিন ব্যায়াম করেন দৃঢ়তার সাথে। শরীরচর্চা, ত্বকের চর্চা সবমিলিয়ে বয়সকে হার মানাচ্ছেন সময়ের সাথে। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও তিনি বেজায় খুশি। পোষ্য এবং পরিবারকে নিয়ে সুখের সংসার এই অভিনেত্রীর।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.