Mimi: উজ্জ্বল হয়ে ঝলমল করার বার্তা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। সাথে ভাগ করে নিলেন একাধিক ছবি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সক্রিয় থাকেন তিনি। একদিকে যেমন রয়েছে তার বিভিন্ন কাজের প্রচার, তেমনি নিজের সাথে কাটানো মুহূর্তগুলোকেও ভাগ করে নেন সকলের সাথে।
সম্প্রতি একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন অভিনেত্রী। যেখানে তার পরনে রয়েছে ধূসর রঙের একটি মনমাতানো গাউন। ঠিক যেন ছোট্ট কিশোরীর মতোন তাতে ঝলমল করছিলেন তিনি। পোশাকের সাথে মানানসই মেকআপ তার সৌন্দর্য্যে আলাদা মাত্রা এনে দিয়েছিল।
ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘উজ্জ্বল হয়ে ঝলমল করতে থাকো।’ আর এই বিষয়টি নিজের জীবনেও প্রয়োগ করেছেন অভিনেত্রী। কারণ, কখনোই থেমে থাকেননি তিনি। জীবনে হাজারো ঝড়-ঝাপটা এলেও নিজের মতোন করে উজ্জ্বল থেকেছেন এবং সফল হয়েছেন।
এসবের পাশাপাশি কর্মক্ষেত্রেও কিন্তু তিনি সক্রিয় রয়েছেন ভালোমাত্রায়। সম্প্রতি তিনি তার নতুন ওয়েব সিরিজ ‘ক্যুইন্স’এর ঘোষণা করেছেন, যেটি পরিচালনা করবেন নির্ঝর মিত্র। ‘হইচই’তে এই সিরিজটি আসবে খুব শীঘ্রই। আপাতত তার কাজ চলছে জোরকদমে। আমরা সকলেই জানি সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও দুর্দান্ত কাজ করেন মিমি।
এর আগে ‘ডাইনি’ নামক একটি সিরিজে কাজ করেছিলেন এবং সেই সিরিজ তাকে এনে দিয়েছিল একাধিক পুরস্কার। আসলে তিনি যে কাজই করেন না কেন তাতে নিজের ১০০ শতাংশ দিয়ে দেন। যে বিষয়টি তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে। এছাড়াও তাকে এনে দেয় ভূয়সী প্রশংসা।

Sudeshna has been writing entertainment reports since 2021.