দোল মানেই রঙের উল্লাস, আবিরের ছোঁয়া আর আনন্দে ভরা এক বিশেষ দিন। বাঙালির কাছে এই উৎসব শুধুই রঙ খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা আর সম্পর্কের বন্ধনকে আরও গাঢ় করার এক উপলক্ষ। সকালে আবির দিয়ে শুরু, তারপর বেলা বাড়তেই রঙে রঙে ভরে ওঠে চারপাশ। সাদা পোশাক পরার চল বরাবরই জনপ্রিয় হলেও, অনেকেই আবার সঙ্গীর সঙ্গে রং মিলিয়ে পোশাক বেছে নেন।
জ্যোতিষশাস্ত্র বলছে, এ বছরের দোলে রাশি অনুযায়ী সঠিক রঙের পোশাক বেছে নিলে সৌভাগ্যও রঙিন হতে পারে। দেখে নিন আপনার রাশির জন্য কোন রং শুভ—
মেষ: লাল বা সোনালী রঙ আপনার আত্মবিশ্বাস বাড়াবে। নেতৃত্ব ও উদ্যম বাড়াতে এই রং সেরা।
বৃষ: গাঢ় সবুজ, ক্রিম বা আকাশি রঙে সাজুন। এই রং মানসিক স্থিরতা ও সমৃদ্ধির ইঙ্গিত দেয়।
মিথুন: হালকা সবুজ, হলুদ বা নীল বেছে নিন। যোগাযোগ ও সৃজনশীলতা বাড়াতে সহায়ক।
কর্কট: সাদা বা রূপোলী আপনার জন্য শুভ। মন শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি আনবে।
সিংহ: সোনালী, মেরুন বা কমলা রং আপনার ব্যক্তিত্বকে উজ্জ্বল করবে। সম্মান ও সাফল্য ডেকে আনতে পারে।
কন্যা: অলিভ সবুজ, বেইজ বা হালকা বাদামী পরলে সৌভাগ্য বৃদ্ধি পাবে।
তুলা: গোলাপি ও হালকা সবুজই আপনার জন্য সেরা। অন্য রং এড়িয়ে চলাই ভালো।
বৃশ্চিক: মেরুন বা লাল রং আপনার ভাগ্য উজ্জ্বল করতে পারে। আত্মবিশ্বাস বাড়বে।
ধনু: হলুদ বা কমলা পরলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা।
মকর: গাঢ় নীল বা খাকি রং শুভ ফল দেবে। স্থিতিশীলতা ও সাফল্য আসতে পারে।
কুম্ভ: গাঢ় নীল বা বেগুনি রঙ বেছে নিন। এই রং আপনার ভাবনা ও পরিকল্পনাকে সফল করতে সহায়ক।
মীন: সি গ্রিন বা হালকা নীল পরলে মন থাকবে প্রফুল্ল, ভাগ্যও থাকবে সহায়ক।
আরও পড়ুন:ত্রিগ্রহী যোগে মীনে ভাগ্যবদল, মার্চে ৫ রাশির সাফল্য
দোলের দিনে সঠিক রঙের পোশাক শুধু আপনাকে সুন্দরই করে তুলবে না, জ্যোতিষ মতে তা ইতিবাচক শক্তিও আকর্ষণ করবে। তাই এ বছর রাশি মিলিয়ে সাজুন, আর রঙিন করে তুলুন আপনার জীবনও।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.