Mouni: আরো একবার গ্ল্যামারাস লুকে ধরা দিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী মৌনি রায় (Mouni)। বিচ্ছেদের পর যেন তিনি ক্রমাগত আরো বেশি গ্ল্যামারাস হয়ে উঠেছেন। একের পর এক আত্মবিশ্বাসী ছবি পোস্ট করেছেন চলেছেন সোশ্যাল মিডিয়ায়। এই যেমন সম্প্রতি বেশ কিছু ছবি পোস্ট করেছেন।
যেখানে তাকে যেন ঠিক মৎস্যকন্যা রূপে দেখা গিয়েছে। পরনে একটি করসেট কালো টপ এবংপ সোনালী রঙের স্কার্ট। যেটি দেখতে একেবারে মৎস্য কন্যার মতোন। ছবিগুলি একটি সুন্দর সন্ধ্যায় তোলা তাইতো তিনি ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘একটি সুন্দর সন্ধ্যা।’
পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকে বলছেন বিচ্ছেদের পর আরও বেশি সুন্দরী হয়ে উঠছেন তিনি। আরো বেশি জৌলুস ছড়িয়ে দিচ্ছেন সকলের মাঝে। আসলে বৈবাহিক সম্পর্কে যদি ঝামেলা থাকে তাহলে মানসিক শান্তি পান না কেউই।
সাধারণ মানুষ হোক বা তারকা প্রত্যেকেই চান দিনের শেষে মানসিক শান্তি পেতে। তবে এই অভিনেত্রী যতটা তাড়াতাড়ি তার বৈবাহিক জীবন থেকে বিচ্ছেদ এবং সেখান থেকে মুভ অন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। অন্য কেউ হলে কিছুটা সময় নিয়ে তবে কেরিয়ারে মন দিতেন। তবে তিনি কিন্তু নিজের কেরিয়ার থেকে একটুও বিচ্যুত হননি।
বরং কানের ফিল্ম ফেস্টিভ্যালে আরো আত্মবিশ্বাসী রূপে ধরা দিয়েছেন। সেখানকার ছবি একের পর এক পোস্ট করে চলেছেন তিনি। যার দ্বারা এটাই স্পষ্ট ব্যক্তিগত জীবনের প্রভাব তিনি তার পেশায় আসতে দেননি। আদর্শ পেশাদারের মতন তিনি কাজ করে চলেছেন। তাইতো ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা।

Sudeshna has been writing entertainment reports since 2021.