নয়নতারার ‘নেড়া মাথা’! তিরুমালা মন্দিরে কি সত্যিই চুল বিসর্জন দিয়েছিলেন অভিনেত্রী?

দক্ষিণী অভিনেত্রী নয়নতারা কি তিরুমালা মন্দিরে গিয়ে মস্তক মুণ্ডন করেছেন? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরে সম্প্রতি এমনই জল্পনা তৈরি হয়েছে। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, মাথায় একটিও চুল নেই অভিনেত্রীর। তবে ছবিগুলির সত্যতা যাচাই করলে সামনে আসছে অন্য তথ্য।

ভাইরাল ছবিগুলির সঙ্গে দাবি করা হয়, যশ অভিনীত ও নয়নতারার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ মুক্তির আগে তিরুমালা মন্দিরে গিয়ে চুল বিসর্জন দিয়েছেন অভিনেত্রী। কিন্তু এই দাবি সত্যি নয়। ছবিগুলি আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

20260818 222225
ছবিগুলি আসল নয়

জানা গিয়েছে, ভাইরাল ছবিগুলি আসলে চলতি বছরের এপ্রিল মাসে নয়নতারার তিরুমালা সফরের সময় তোলা আসল ছবির ভিত্তিতে তৈরি। সেই সময়ে স্বামী বিগ্নেশ শিবনের সঙ্গে তিরুমালা মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। আসল ছবিতে তাঁর মাথায় চুল স্পষ্ট ভাবেই দেখা যায়। কিন্তু ভাইরাল ছবিতে তাঁর পোশাক ও কানের দুল একই রাখা হলেও প্রযুক্তির সাহায্যে চুল মুছে দিয়ে তাঁকে নেড়া দেখানো হয়েছে।

তিরুমালা মন্দিরে নয়নতারা
তিরুমালা মন্দিরে নয়নতারা (আসল ছবিতে তাঁর মাথায় চুল স্পষ্ট)

ফলে নয়নতারা মন্দিরে গিয়ে মস্তক মুণ্ডন করেছেন বা ‘টক্সিক’-এর মুক্তির আগে চুল বিসর্জন দিয়েছেন—এমন দাবির কোনও সত্যতা নেই। ভাইরাল ছবিগুলি AI-নির্মিত বলেই স্পষ্ট।

এদিকে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ ছবিতে ‘গঙ্গা’ চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। ছবিতে তাঁর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই গঙ্গাকে ঘিরে দর্শকদের কৌতূহল বেড়েছে। পরিচালক গীতু মোহনদাসও জানিয়েছেন, এই চরিত্রে নয়নতারাকে একেবারে অন্য রূপে দেখা যাবে। শোনা যাচ্ছে, ছবিতে যশের দিদির চরিত্রে অভিনয় করছেন তিনি।

যশের সঙ্গে এই ছবিতেই প্রথম বার জুটি বেঁধেছেন নয়নতারা। ফলে ‘টক্সিক’ ঘিরে দর্শকদের আগ্রহও যথেষ্ট। তারই মধ্যে অভিনেত্রীর ‘নেড়া মাথা’র ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে শুরু হয়েছিল আলোচনা। শেষ পর্যন্ত অবশ্য জানা গেল, সেই ছবির নেপথ্যে বাস্তব কোনও ঘটনা নয়, রয়েছে AI প্রযুক্তির কারসাজি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক