Nusrat: সূর্যাস্তের সময় একে অপরকে খোঁজার বার্তা দিলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সাথে যোগ করলেন একগুচ্ছ ছবি। নতুন বছরের শুরুতে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে চলেছেন অভিনেত্রী। এই যেমন সম্প্রতি একটি ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
পরনে ডেনিম এবং উপরে স্লিভলেস টপ; কখনো তিনি সূর্যের দিকে তাকিয়ে রয়েছেন, আবার কখনো আপন মনে হাসছেন। ছবিগুলি তুলে দিয়েছেন তার মনের মানুষ যশ দাশগুপ্ত। আর ক্যাপশনে জুড়ে দিয়েছেন বিশেষ বার্তা, লিখেছেন, ‘সূর্যাস্তের সময় একে অপরকে খুঁজুন।’
সূর্যাস্তের আলোতে তাঁর রূপে আলাদা লাবণ্য এনে দিয়েছে তাই ছবিগুলি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকে তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন। আসলে প্রিয় অভিনেত্রী হওয়ায় সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়, তাই কিছু পোস্ট করলেই সেখানে ভক্তরা ভালোবাসা জানান।
অন্যদিকে নববর্ষের প্রথম দিন একটি ভিডিও পোস্ট করে এই তারকা দম্পতি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন। প্রত্যেকের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন তারা; অনুরাগীরাও তাদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভোলেননি। সবমিলিয়ে পুনরায় চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।
অন্যদিকে যদি তার কেরিয়ার দেখি, তবে শেষবার তাকে দেখা গিয়েছে ‘রক্তবীজ ২’ সিনেমার একটি আইটেম গানে। আপাতত বিরতিতে রয়েছেন তিনি; নতুন কোন প্রজেক্টে কাজ করছেন, সেই বিষয়ে ভক্তদের কিছুই জানাননি। স্বামী যশের ক্ষেত্রেও একই বিষয় লক্ষ্য করা গিয়েছে। তবে তারা এই অবসরের সময়টি ভরপুর উপভোগ করছেন বিভিন্ন ভ্রমণের মাধ্যমে।
#Nusrat #Yash

Sudeshna has been writing entertainment reports since 2021.