Nusrat: স্বামী যশ দাশগুপ্তের (Yash) সাথে সমুদ্রভ্রমণে গিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। বেশ কয়েকদিন ধরে সেখানকার একাধিক ছবি পোস্ট করছেন। আরো কিছু ছবি এবার তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে রীতিমতো উষ্ণতা বাড়িতে তুলেছেন তিনি।
এমন অনেকে রয়েছেন যারা গরমে সমুদ্রে বেড়াতে যেতে পছন্দ করেন। কাজের ব্যস্ততা কাটিয়ে কিছুটা সময় পরিবারের সাথে উপভোগ করেন তারা। সেই তালিকাতে রয়েছেন নুসরত। এদিন যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে কখনো সেখানকার খাবার উপভোগ করছেন আবার কখনো স্বামীর সাথে নৌকাভ্রমণে বেরিয়েছেন।
শুধু তাই নয় আত্মবিশ্বাসের সাথে মনোকিনি পোশাকেও সেজে উঠেছেন তিনি। সাথে ছবির ক্যাপশনে জানিয়ে দিয়েছেন এটি তার এপ্রিলে ভ্রমণের ছবি। পোস্ট করতেই তাকে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা অভিনেত্রীর বয়সে যেন ক্রমাগত কমছে।
কারণ, এখনো পর্যন্ত চেহারায় বয়সের ছাপ পড়তে দেননি তিনি বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে আরো কিশোরীসুলভ চেহারা লাভ করেছেন। অন্যদিকে যশের ক্ষেত্রেও এই বিষয়টি দেখা যায়। আসলে তারা দুজন মিলে একসঙ্গে ওয়ার্কআউট করেন। সেসব ছবি ও ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, এক সময় তাদের নিয়ে তুমুল সমালোচনা হলেও ধীরে ধীরে নিজেদের জীবনকে গুছিয়ে নিয়েছেন এই জুটি। কারোর কথাতেই তোয়াক্কা করেন না তারা বরং নিজেদের মতন বাঁচতে পছন্দ করেন। তাদের এই আত্মবিশ্বাসী অনেক বেশি আকর্ষণীয় করে তোলে অনুরাগীমহলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.