Oindrila: গোলাপী পোশাকে ঠিক যেন কিশোরী! এমনই অবতারে হাজির হলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila)। তাকে দেখে বোঝার উপায় নেই তিনি একজন পূর্ণ যুবতী। সোশ্যাল মিডিয়া বেশ সক্রিয় অভিনেত্রী। বিশেষ করে প্রেমিক তথা অভিনেতা অঙ্কুশ হাজরার সাথে ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায়।
এরই মাঝে ভাগ করে নেন নিজের বিভিন্ন ফটোশ্যুটের মুহূর্ত। সেরকমই কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। যেখানে তাকে একটি গোলাপী রঙের ফ্রকে দেখা গিয়েছে। উজ্জ্বল মেকআপ এবং চুল উঁচু করে বাঁধা। যা তাকে অসাধারণ সুন্দরী করে তুলেছিল। দেখে বোঝার উপায় নেই তার বয়স।
কখনো হাসিমুখে তাকিয়েছেন ক্যামেরার দিকে, আবার কখনো অন্যমনস্ক হয়ে অন্যদিকে। সবমিলিয়ে দুর্দান্ত এক আবহ তৈরি করেছিলেন তিনি। তাইতো পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন এই অভিনেত্রীর সৌন্দর্য্য সময়ের সাথে সাথে বেড়েই চলেছে।
এছাড়া অন্যান্য মন্তব্য করেছেন সকলে। উল্লেখ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও তিনি ধীরে ধীরে জায়গা করে নেন বড় পর্দায়। ইতিমধ্যে একাধিক সিনেমায় কাজ করে ফেলেছেন তিনি। যার বেশির ভাগে অভিনয় করেছেন প্রেমিক অঙ্কুশ হাজরার বিপরীতে।
উল্লেখ্য, দীর্ঘদিন সম্পর্কে থাকলেও এখনো পর্যন্ত বিয়ের কথা ঘোষণা করেননি তারা। ইন্ডাস্ট্রিতে এখন একটাই জল্পনা কবে এই জুটি বিয়ের পিঁড়িতে বসেন। তবে সেসব বিষয়ে কখনোই খোলসা করেন না তারা। বরাবর এই বিষয়ে কথা বললে এড়িয়ে গিয়েছেন। আপাতত অপেক্ষা সময়ের।

Sudeshna has been writing entertainment reports since 2021.