Palmistry: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কনিষ্ঠা অঙুলের আকার, দৈর্ঘ্য ও গঠন দেখেও ব্যক্তির ব্যক্তিত্ব ও চরিত্র জানা যেতে পারে। কনিষ্ঠা আঙুলও ব্যক্তির ভূত, ভবিষ্যৎ, বর্তমান সম্পর্কে ধারণা দিয়ে থাকে। কিন্তু কী ভাবে জানা যাবে? চলুন জেনে নেওয়া যাক
১) কনিষ্ঠার অগ্রভাগ তীক্ষ্ণ হলে বৌদ্ধিক স্তর অত্যন্ত উচ্চ হন। এই সকল ব্যক্তি সঠিক সময় সঠিক ভাবে নিজের মস্তিষ্ক ব্যবহার করেন। সৃজনশীল ক্ষমতার অধিকারী হয়ে থাকেন এঁরা।
২) কনিষ্ঠা মুড়ে থাকলে অথবা বাঁকা হলে সেই ব্যক্তিকে নিজের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে নানা রকম বাঁধার সম্মুখীন হতে হয়। সঠিক ভাবে পরিকল্পনা কার্যকর করতেও অসফল হন এই সকল ব্যক্তিরা।
৩) কনিষ্ঠার দৈর্ঘ্য সাধারণ হলে ব্যক্তিকে পারিবারিক ও সামাজিক জীবনে মান-সম্মান প্রদান করে।
আরও পড়ুন,
*হঠাৎ কোটিপতি! লটারি ভাগ্য হাতে আছে? না কি নেই
*Raj Chakraborty: ৮ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী’কে রেখে মণিপুরে রাজ! বরকে প্রকাশ্যে এই ক্থা বললেন অভিনেত্রী
৪) আর কনিষ্ঠার দৈর্ঘ্য সাধারণের তুলনায় ছোট হলে তাঁরা ব্যক্তিগত জীবনে চিন্তিত থাকেন।
৫) কনিষ্ঠার দৈর্ঘ্য সাধারণের চেয়ে লম্বা হলে সেই ব্যক্তি সমস্ত কাজ তাড়াহুড়োয় করে থাকেন। যে কারনে এদের বেশির ভাগ কাজ ভেস্তে যায়।
৬) আর যদি কোনো ব্যক্তির কনিষ্ঠা অন্যান্য আঙুলের তুলনায় লম্বা হয়, তাঁরা অত্যন্ত চালাক হয়ে থাকেন। নিজের কাজ হাসিল করা, চাতুর্যের জোরে কর্মক্ষেত্রে
ভালো পদ হাসিল করা এদের কাছে কোনো ব্যাপার নয়।
৭) কোনও ব্যক্তির কনিষ্ঠার শেষের অংশ চৌকো হলে তাঁরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন। ভবিষ্যতের ঘটনা সম্পর্কে এঁরা পূর্বাভাস পেয়ে থাকেন। এই জাতকরা একাধিক প্রতিভার অধিকারী হন। সৃজনশীল ক্ষমতা থাকে এঁদের মধ্যে। শিল্প ক্ষেত্রেও বেশ ভালো প্রদর্শন করেন এঁরা।
৮) কনিষ্ঠর অগ্রভাগ অধিক লম্বা হলে সে ব্যক্তির মধ্যে বাকচাতুর্য থাকে। এঁরা ভালো বক্তা হতে পারেন।
৯) কনিষ্ঠার গঠন সুন্দর হলে ব্যক্তির মধ্যে আকর্ষণ ক্ষমতা প্রবল হয়ে থাকে। এঁরা সহজে সকলকে আকৃষ্ট করতে পারে।
১০) কনিষ্ঠা ঝুঁকে থাকলে জাতক ব্যবসায় ভালো লাভ করে থাকেন।
আরও পড়ুন,
*Yoga: ৩ আসন, শরীর সুস্থ রাখার পাশাপাশি জেল্লাদার করে তোলে ত্বক
* আয়ু কত দিন? বলে দেবে হাত ও ললাটের রেখা, জানতে চান?
১১) কনিষ্ঠা ও অনামিকার দৈর্ঘ্য সমান হলে সেই সকল ব্যক্তি রাজনীতিতে রুচি রাখেন। তাঁরা একজন উৎকৃষ্ট রাজনীতিজ্ঞ হয়ে থাকেন।
১২) যে সকল জাতকের তর্জনীর সঙ্গে কনিষ্ঠার দূরত্ব সাধারণের তুলনায় বেশি তাঁরা স্বাধীন ভাবে কাজ করতে পছন্দ করেন।
১৩. কনিষ্ঠার দ্বিতীয় পর্ব সর্বাধিক লম্বা হলে ব্যক্তি অত্যন্ত চালাক হয়।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.