কঠিন পরিস্থিতিতে কাছের মানুষেরাই সঙ্গ দেয়! সেরকমই এবার পরিণীতিকেও তার কঠিন পরিস্থিতিতে সঙ্গ দিলেন তার স্বামী রাঘব চাড্ডা। সেই তথ্যই সম্প্রতি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। আমরা সকলেই জানি যে কয়েকমাস আগে রাজনীতিবিদ রাঘবের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরি।
তার শ্বশুরবাড়ি দিল্লীতে তবে কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন তিনি। দুই শহরে আসা-যাওয়ার জীবন সামলে উঠেছেন অভিনেত্রী। এরই মাঝে আবার তিনি নতুন জীবন শুরু করেছেন। হয়তো অনেকেই জানেন পরিণীতি একজন ভালো সংগীতশিল্পীও।
আরও পড়ুন,
*সমকামী সঙ্গীর বিকৃত যৌনচাহিদা! অতিষ্ঠ হয়ে খুন করলেন যুবক!
*শাশুড়ি অনুমতি ছাড়াই ব্যবহার করেছেন মেকআপ, স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের আবেদন স্ত্রীর
ইতিমধ্যেই বেশ কয়েকটি সিনেমায় গেয়েছেন তিনি। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তার গানের দৃশ্য উঠে আসে। আর এবার গানকে পেশা হিসেবে বেছে নিলেন তিনি। কারণ, মঞ্চে পারফর্ম করতে শুরু করেছেন অভিনেত্রী। তবে প্রথম শো’তে বেশ খানিকটা চাপ অনুভব করছিলেন।
এই পরিস্থিতিতে তাকে সঙ্গ দিলেন স্বামী। মাইক্রোফোন যখন হাতে তুলে নিয়েছিলেন তখন বেশ নার্ভাস হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তখনই তার কাছে ফোন আসে রাঘবের। যখন নাকি তিনি বলেন, ‘তুমি বাড়তি চাপ নিচ্ছো না তো? মঞ্চ তৈরি রয়েছে আর আমার শুভেচ্ছা সবসময় তোমার সাথে রয়েছে।’
যা শোনার পর সাহস পান অভিনেত্রী। স্বামীর সাথে তার সেই কথোপকথনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরি। প্রথম শো সফল হয়েছে তার। আর এবার জানা যাচ্ছে খুব শীঘ্রই তার অ্যালবামও আসতে চলেছে। ইতিমধ্যেই সেই ছবি ভাগ করে নিয়েছেন সকলের সাথে।
আরও পড়ুন,
*‘করুণার সিন্ধু তুমি, উজ্জ্বল জগতে’… বিদেশে কপর্দকহীন ‘বন্ধু’ মাইকেলের পাশে দাঁড়ান বিদ্যাসাগর
*আচমকা মঞ্চে লুটিয়ে পড়লেন বর্ষীয়ান কবি, হৃদরোগে মৃত্যু, দেখুন সেই ভিডিও

Hello, I am BB. I have been working in blogging for more than four years.