আগামী ১৬ মে পালিত হবে শনি জয়ন্তী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এ বছরের শনি জয়ন্তী বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ ওই সময় গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে একাধিক শুভ রাজযোগ তৈরি হতে চলেছে, যা কয়েকটি রাশির জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক উন্নতি, সম্পত্তি লাভ, কর্মক্ষেত্রে সাফল্য এবং মানসিক স্বস্তির সম্ভাবনা তৈরি হয়েছে।
জ্যোতিষ গণনা অনুযায়ী, ১৫ মে সূর্য ও বুধ একসঙ্গে বৃষ রাশিতে প্রবেশ করবে। এর ফলে সৃষ্টি হবে শুভ ‘বুধাদিত্য যোগ’। এরপর ১৬ মে শনি জয়ন্তীর দিনে ‘কেদার যোগ’-এর প্রভাব পরিস্থিতিকে আরও শক্তিশালী করে তুলবে। এই দুই শুভ যোগের সম্মিলিত প্রভাবে কয়েকটি রাশি বিশেষ লাভবান হতে পারে বলে মত জ্যোতিষীদের।
বৃষ রাশি

বুধ ও সূর্যের সংযোগ সরাসরি বৃষ রাশিতে হওয়ায় এই রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি ইতিবাচক ফল পেতে পারেন। চাকরিক্ষেত্রে নতুন দায়িত্ব ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও সময়টি অনুকূল। নতুন বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি শারীরিক সমস্যারও উন্নতি হতে পারে।
সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের নেতৃত্বের ক্ষমতা আরও বাড়বে। কর্মজীবনে গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন চুক্তি বা অংশীদারিত্ব লাভজনক হতে পারে। সমাজে সম্মান ও পরিচিতিও বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে।
তুলা রাশি

কেদার যোগের শুভ প্রভাব তুলা রাশির জাতকদের জীবনে বিশেষ পরিবর্তন আনতে পারে। সম্পত্তি কেনাবেচা বা জমি সংক্রান্ত কাজে সাফল্য মিলতে পারে। পুরোনো বিনিয়োগ থেকেও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সুযোগ তৈরি হবে।
বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের আত্মবিশ্বাস ও কর্মস্পৃহা বাড়তে পারে। নতুন চাকরির সুযোগ বা পেশাগত উন্নতির সম্ভাবনা রয়েছে। বিদেশে পড়াশোনা বা কাজের পরিকল্পনাও সফল হতে পারে। জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
কুম্ভ রাশি

শনির অধিপত্যে থাকা কুম্ভ রাশির জন্য শনি জয়ন্তী বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে প্রত্যাশার চেয়েও বেশি উন্নতি হতে পারে। আয় বৃদ্ধির পাশাপাশি নতুন উৎস থেকেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের শারীরিক সমস্যার উন্নতির সম্ভাবনাও দেখা যাচ্ছে।
জ্যোতিষীদের মতে, এই শুভ সময়কে কাজে লাগাতে ধৈর্য, পরিশ্রম ও সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। গ্রহের শুভ প্রভাব সুযোগ এনে দিলেও সফলতা নির্ভর করবে ব্যক্তির কাজ ও পরিকল্পনার ওপর।
Disclaimer: এখানে দেওয়া তথ্য জ্যোতিষশাস্ত্রের সাধারণ বিশ্বাস ও তথ্যের উপর ভিত্তি করে লেখা। সংবাদ ভবন এটি নিশ্চিৎ করে না।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.