Vastu: সম্পর্ক ভাঙার কষ্টে মন ভেঙে গেছে? প্রতি সোমবার চন্দ্রের মন্ত্র জপে মিলতে পারে মানসিক শান্তি

সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেকেই দীর্ঘদিন ধরে মানসিক কষ্ট, হতাশা ও অস্থিরতার মধ্যে থাকেন। সনাতন ধর্ম ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সোমবার ভগবান শিব এবং চন্দ্রদেবের আরাধনার বিশেষ দিন। চন্দ্রকে মন, অনুভূতি ও মানসিক শান্তির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই প্রতি সোমবার নিয়ম মেনে চন্দ্রের মন্ত্র জপ করলে মনকে শান্ত রাখা, অতীতের কষ্ট কাটিয়ে ওঠা এবং নতুনভাবে জীবন শুরু করার শক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।

চন্দ্রের বীজ মন্ত্র

ওঁ শ্রাঁ শ্রীং শ্রৌং সঃ চন্দ্রমসে নমঃ’
জ্যোতিষমতে, মন অস্থির থাকলে বা বিচ্ছেদের কষ্টে ভুগলে এই মন্ত্র ১০৮ বার জপ করা শুভ বলে মনে করা হয়। নিয়মিত জপ করলে চন্দ্রের শুভ প্রভাব লাভ হয় এবং মানসিক স্থিরতা বৃদ্ধি পায় বলে বিশ্বাসstu:।

চন্দ্র গায়ত্রী মন্ত্র

ওঁ ক্ষীরপুত্রায় বিঘ্নহে অমৃতত্বায় ধীমহি তন্নো চন্দ্রঃ প্রচোদয়াৎ’
প্রতি সোমবার এই গায়ত্রী মন্ত্র পাঠ করলে মানসিক যন্ত্রণা, হতাশা ও হৃদয়ের কষ্ট থেকে মুক্তি মিলতে পারে বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। পাশাপাশি আবেগ নিয়ন্ত্রণে রাখতেও এই মন্ত্র সহায়ক বলে মনে করা হয়।

কীভাবে করবেন মন্ত্র জপ?
*সোমবার সকালে স্নান সেরে পরিষ্কার, বিশেষ করে সাদা রঙের পোশাক পরে মন্ত্র জপ করুন।
*সকালে সম্ভব না হলে সূর্যাস্তের পর সন্ধ্যাতেও মন্ত্র পাঠ করা যেতে পারে।
*শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করে শ্বাস-প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন।
*জপের সময় মনে মনে ভাবুন, অতীতের সমস্ত কষ্ট ধীরে ধীরে মন থেকে দূরে সরে যাচ্ছে।

শিবের আরাধনাও করতে পারেন
সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ মেশানো জল অথবা শুধুমাত্র পরিষ্কার জল অর্পণ করা শুভ বলে মনে করা হয়। পাশাপাশি সামনে শিবলিঙ্গ বা মহাদেবের ছবি রেখে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে কিছুক্ষণ ধ্যান করলে মন আরও শান্ত হতে পারে বলে বিশ্বাস করা হয়।

Vastu: পাঁচ ফলদানে প্রসন্ন হন মহাদেব! শ্রাবণে শিবপুজোয় নৈবেদ্যে রাখুন এই ৫ ফল

বিঃদ্রঃ এই তথ্যগুলি সনাতন ধর্মীয় বিশ্বাস ও জ্যোতিষশাস্ত্রের প্রচলিত মতের ভিত্তিতে উপস্থাপিত। এগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক