Soumya-Aditi: সংগীতশিল্পী তথা বিধানসভা নির্বাচন প্রার্থী অদিতি মুন্সির (Aditi) হারের পথ ভীষণ খুশি হয়েছেন ‘সারেগামাপা’ বিজয়ী সৌম্য চক্রবর্তী (Soumya)। এক সময়কার প্রতিদ্বন্দ্বী অদিতি হেরে যাওয়ায় একটি বিশেষ পোস্ট করেছেন এই শিল্পী। সাথে নিজের আনন্দ প্রকাশ করেছেন।
রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের থেকে তৃণমূল প্রার্থী ছিলেন অদিতি মুন্সি। গানের কেরিয়ার একপ্রকার ভুলে গিয়ে রাজনীতিতে মনোনিবেশ করেছিলেন তিনি। তবে বাংলার মানুষ তাকে চাইলেন না। সেখানকার বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি বিপুল ভোটে জয়লাভ করেছেন। যা দেখার পর উচ্ছ্বসিত ‘সারেগামাপা ২০১৫’ সিজনের বিজয়ী সৌম্য চক্রবর্তী।
এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘2015 য় সারেগামাপা তে জিতে হেব্বি আনন্দ পেয়েছিলাম 2026 এ আবার Toke হারতে দেখে ভালো লাগলো।’ আসলে সেই সিজনে রানার আপ হয়েছিলেন অদিতি। তাকে হারিয়েই বিজয়ীর শিরোপা লাভ করেছিলেন সৌম্য। ২০২৬-এর নির্বাচনে আরো একবার তাকে হারতে দেখে ভীষণ খুশি হয়েছেন তিনি।
এই পোস্ট দেখার পর তাতে সহমতপোষণ করেছেন অন্যান্য অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন অহংকারের শীর্ষে পৌঁছে গেলে একসময় আর পতন অনিবার্য। অনেকে আবার এও বলেছেন টলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী এবং শিল্পীদের নিজস্ব কাজে মানায়।
রাজনীতি তাদের জন্য নয়। সবমিলিয়ে বলতে গেলে এতদিনের জমে থাকা ক্ষোভ সমস্ত কিছু উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ। উল্লেখ্য ২০১১ সালে বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। ৩৪ বছরের বাম সরকারের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিল তারা। তবে ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে বারবার। তাদের পনেরো বছরের সাম্রাজ্যের পতন ঘটলো বিজেপির হাতে।

Sudeshna has been writing entertainment reports since 2021.