বর্তমানে বাংলার অন্যতম জনপ্রিয় টেলিভিশন গেম শো বলতে গেলে সবার প্রথমে আসে ‘দাদাগিরি‘-এর কথা। কারণ এই শো’টি পরিচালনা করেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি। তাই প্রচুর মানুষ এই গেম শো দেখেন। এর পাশাপাশি প্রচুর বিখ্যাত মানুষ এই গেম শো-এ প্রতিযোগী হিসেবে যোগ দেন। তাই সবমিলিয়ে একটি দুর্দান্ত শো হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ‘দাদাগিরি’।
বর্তমানে এই শো-এ দুর্দান্ত সঞ্চালনা করেন তিনি। কিন্তু প্রথমের দহকে তিনি এমনটা পারতেন না। জানা যায় ভালো করে বাংলা বলতে পারতেন না সৌরভ। এরপর ধীরে ধীরে সঞ্চালনা শেখেন তিনি। আর তাই ধীরে ধীরে এই গেম শো মানুষ ভালোবেসে ফেলেছেন। ইতিমধ্যে একাধিক সিজন হয়ে গিয়েছে। গোটা সিজন জুড়ে প্রচুর মানুষকে এই গেম শো-এ আসতে দেখা গিয়েছে।
কেউ সমাজে জনপ্রিয় আবার কেউ সেভাবে জনপ্রিয় নন। সৌরভ উপস্থিত থাকার কারণে যেনে গোটা শোটি আরও পূর্ণতা পায়। তাকে দেখার জন্যই প্রচুর মানুষ টেলিভিশনের সামনে বসেন। তবে এত দারুণ সঞ্চালনার জন্য সৌরব কত টাকা পান তা জানেন কি! সপ্তাহে দুই দিন সম্প্রচারিত হয় দাদাগিরি। শনিবার ও রবিবার দুই দিন টেলিভিশনের পর্দায় সৌরভ হাজির হন।
দাদাগিরি সঞ্চালনা করে আকাশছোঁয়া পারিশ্রমিক নেন সৌরভ। সেই পারিশ্রমিকে কোনো বিলাসবহুল আবাসন নির্দ্বিধায় কেনা যাবে। জানা যাচ্ছে, প্রতি সপ্তাহে ‘দাদাগিরি’ সঞ্চালনা করে তিনি এক কোটি টাকা আয় করেন। অর্থাৎ প্রতি মাসে ৪ থেকে ৫ কোটি টাকা আয় করেন তিনি।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট খেলার সময় তার আয়ের পরিমাণ ছিল আকাশছোঁয়া। তেমনি এখনও সেই আয়ের অংক একই রেখেছেন তিনি। এর পাশাপাশি তিনি বিসিসিআই-এর প্রেসিডেন্ট হিসেবেও নিযুক্ত ছিলেন।
১১টি নামী ব্রান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সৌরভ গাঙ্গুলি। তার মাধ্যমে প্রতি মাসে একটি বিপুল পরিমাণ টাকা তিনি লাভ করেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.