Viral: করোনা ভাইরাসের মারণ প্রকোপ থেকে বাঁচতে সেইসময় হয়ে যায় গোটা বিশ্ব জুড়ে লকডাউন৷ বিশ্ব থমকে যায় একটি ভাইরাসের কাছে। আর সেইসময় মানুষের কাছে প্রচুর অবসর সময় মিলেছে। সেই অবসর সময়কে অতিবাহিত করতে সকলেই সোশ্যাল মিডিয়ার ব্যবহার শুরু করেন। এক সমীক্ষায় দেখা গিয়েছে করোনার আগে যা সোশ্যাল মিডিয়ার ব্যবহার ছিল তা করোনা পরবর্তী সময়ে অনেক গুণ বেড়ে যায়।
সোশ্যাল মিডিয়াকে মানুষ তার নিজের অবসর কাটানোর মাধ্যম হিসেবে ব্যবহার করতে শুরু করে। এরপর থেকে ধীরে ধীরে নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। তেমনই এখনও সেই চল রয়ে গিয়েছে। এখনও সকলেই সোশ্যাল মিডিয়াকে সময় অতিবাহিত করার একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছে।
বাসে কিংবা যানবাহনে যাতায়াত করার সময় দেখা যায় সকলেই মোবাইলে মগ্ন হয়ে যান। আর এমন অনেক মূহুর্ত আসে যেইসময় কোনো কিছু সামনে ঘটতে থাকলে তার ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন অনেকে। তা অনেকসময় হয়ে যায় ভাইরাল। তেমনই সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
যেখানে দেখা গিয়েছে এক ৯০ বছরের বৃদ্ধা ডিজে গানের তালে কোমর দুলিয়ে জোরকদমে নেচে চলেছেন। অনেকেই তার বয়সের সঙ্গে স্বভাবের বৈপরীত্য দেখে অবাক হয়েছেন। অনেকের মনে এমন প্রশ্ন উদয় হয়েছে যে এই বয়সেও কীভাবে তিনি নেচে চলেছেন৷
অবশ্যই তা সকলের কাছে বিস্ময়কর। সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট হওয়ার পর তা ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন,
*Viral: পেট্রোলপাম্পে সটান প্যান্ট খুলে এক তরুণীর!
*Viral News: উলাটপুরাণ! বিবাহবিচ্ছেদের পর ঢাকঢোল পিটিয়ে মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এলেন বাবা

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.