ক্রিকেট জগতের প্রাক্তন অধিনায়ক ও খেলোয়াড় যিনি ‘মহারাজ’ হিসেবে বেশ জনপ্রিয় তার গিন্নি কোলে বসে রয়েছে খুদে। সেই মহারাজ আর কেউ নন, তিনি হলেন সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলি। তার স্ত্রী হলেন ডোনা গাঙ্গুলি। তার কোলে বসে থাকা এক খুদের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই খুদে কিশোরী বর্তমানে টলিউডের জনপ্রিয় নায়িকা।
ইতিমধ্যে অভিনেতা জিৎ-এর সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। অর্থাৎ বেশ জনপ্রিয় মুখ হিসেবে বর্তমানে টলিউডে বিরাজ করছেন। তার বাবা একজন সাংবাদিক এবং তিনিও বেশ জনপ্রিয়। সেই খুদে এখন সৌরভ গাঙ্গুলির সমান হয়ে গিয়েছেন। সম্প্রতি ওই কিশোরী তরুণী হয়ে উঠেছেন এবং হাজির হয়েছেন ‘দাদাগিরি’-এর মঞ্চে।
টলিউডে মাত্র দুই বছর হলো পদার্পণ করেছেন তিনি। অভিনেতা জিৎ-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এবং আবির ও পরমব্রত’র সঙ্গে অভিনয় করেছেন। সেই তরুণী হলেন লহমা ভট্টাচার্য্য। তার বাবা হলেন জনপ্রিয় সাংবাদিক গৌতম ভট্টাচার্য্য। সম্প্রতি হোলি স্পেশাল এপিসোডে হাজির হয়েছিলেন লহমা৷ সেখানেই সৌরভ গাঙ্গুলির সঙ্গে হ্যান্ডশেক করতে দেখা যায় তাকে।
সেই ছবির সঙ্গে ডোনা গাঙ্গুলির কোলে বসা ছোট্ট কিশোরী লহমার ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সাংবাদিক গৌতম ভট্টাচার্য্য। ছবিতে দেখা গিয়েছে, পুরনো ছবিতে দেখা গেল চেক শার্ট-প্যান্টে চশমা চোখে বসে সৌরভ। পাশে সবুজ শাড়িতে ঝলমলে ডোনা। তাঁর ঠোঁটের কোণে মিষ্টি হাসির ঝলক। ডোনার একপাশে সৌরভ, অন্য পাশে লহমার মা তথা একসময়ের জনপ্রিয় সংবাদ পাঠিকা রায়া ভট্টাচার্য।

মেয়েকে ‘দাদাগিরি’-র মঞ্চে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বাবা গৌতম ভট্টাচার্য্য। আর তাই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে সকলের সঙ্গে খুশি ভাগ করে নিতে ভোলেনহি তিনি। ‘দাদাগিরি’-র মঞ্চে লহমাকে দেখা গিয়েছে কমলা-লাল অরগাঞ্জা শাড়িতে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.