মকর সংক্রান্তির সঙ্গে সঙ্গেই শুরু হতে চলেছে সূর্যের উত্তরায়ণ। জ্যোতিষশাস্ত্র মতে, পৌষ মাসের শেষ দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করেন এবং এই দিনটিই মকর সংক্রান্তি নামে পরিচিত। মকর হল শনির রাশি। শাস্ত্র অনুসারে সূর্য ও শনি পরস্পর বিপরীত ধর্মের হলেও, সূর্যের এই রাশি পরিবর্তন বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনতে চলেছে। প্রায় এক বছর পর সূর্য শনির রাশিতে প্রবেশ করায় তৈরি হচ্ছে বিশেষ গ্রহযোগ, যার প্রভাব পড়বে কর্মজীবন, অর্থভাগ্য ও সামাজিক মর্যাদায়।
জ্যোতিষ গণনা অনুযায়ী, এই সময় পাঁচটি রাশি বিশেষভাবে লাভবান হতে চলেছে।
মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের মকরে অবস্থান শুভ ফল দেবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের সঠিক মূল্য পাওয়া যাবে। পছন্দের চাকরি বা নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। তবে সুযোগ চিনে নিতে না পারলে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নিষ্ঠা ও দক্ষতা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে।
বৃষ রাশি

এই সময় বৃষ রাশির ব্যক্তিদের ভাগ্যে বড় পরিবর্তনের যোগ রয়েছে। বিদেশযাত্রা কিংবা বিদেশ সংক্রান্ত কাজের সুযোগ আসতে পারে। দীর্ঘমেয়াদি বিনিয়োগে ভাল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত ভেবেচিন্তে নিলে ভবিষ্যতে আর্থিক সচ্ছলতা নিশ্চিত হবে। নতুন কাজে যোগ দেওয়ার জন্য সময় অনুকূল।
বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জন্য সূর্যের রাশি পরিবর্তন অত্যন্ত শুভ। আয় ও কর্মক্ষেত্রে উন্নতির যোগ স্পষ্ট। তবে বিনিয়োগে হঠকারী সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিবারে সম্পর্কের উন্নতি হবে। কর্মস্থলে ঊর্ধ্বতনের প্রশংসা ও পদোন্নতির সম্ভাবনাও দেখা যাচ্ছে।
মকর রাশি

সূর্য নিজেই মকর রাশিতে প্রবেশ করায় এই রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হবেন। সমাজে সম্মান ও পরিচিতি বাড়বে। তবে সহজ পথে উপার্জনের চেষ্টা করলে সমস্যায় পড়তে পারেন। পরিশ্রম ও শৃঙ্খলা আপনাকে পেশাক্ষেত্রে প্রতিষ্ঠিত করবে। নতুন চাকরির খোঁজ এবং স্বাস্থ্যের উন্নতির যোগও রয়েছে।
কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিরাও এই গ্রহগত পরিবর্তনের সুফল পাবেন। বিদেশভ্রমণ বা বৈদেশিক সংস্থায় কর্মরতদের জন্য সময় অত্যন্ত শুভ। নতুন প্রকল্প শুরু করার জন্য আদর্শ সময়। আর্থিক অবস্থার উন্নতির যোগও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
সব মিলিয়ে, মকর সংক্রান্তিতে সূর্যের উত্তরায়ণ এবং শনির রাশিতে প্রবেশ বেশ কয়েকটি রাশির জীবনে আনতে চলেছে সাফল্য, উন্নতি ও নতুন সম্ভাবনার আলো।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.