কাজের সুযোগ রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে। সংস্থার ওয়েবসাইটে সেই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মী নিয়োগ করা হবে প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-১ পদে।
আর কাজ করতে হবে চুক্তির ভিত্তিতে। প্রথমিক ভাবে কাজের মেয়াদ থাকবে তিন বছরের জন্য , কিন্তু প্রবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী সময় আরও এক বছর পর্যন্ত বাড়তে পারে। মোট শূন্যপদ রয়েছে ১২টি, কর্মস্থল হবে পঞ্জাব। প্রথম বছর প্রতি বেতন পাবে হবে ৪০ হাজার টাকা প্রতি মাসে, আর দ্বিতীয় বছর ৪৫ হাজার টাকা করে পাবে, এবং তৃতীয় বছর ৫০ হাজার টাকা করে মিলবে এবং এর পর কাজ হলে শেষ বছর বেতন দেওয়া হবে ৫৫ হাজার টাকা করে প্রতি মাসে।
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে ব্যচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি ও ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি এর মধ্যে কোনো একটি করা থাকলেই আবেদন করা যাবে। প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। আর কম করে ২ বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। বিজ্ঞপ্তির বিষয়ে আরও প্রয়োজনীয় খুটিনাটি শর্তাবলি জানতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
সর্ব প্রথম ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। এর পর ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ প্রবেশ করলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩শে জানুয়ারি। সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং আবেদনমূল্যও জমা দিতে হবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.