Vastu: চাকরি নিয়ে অনিশ্চয়তা, অফিসে অশান্তি, সহকর্মীদের সঙ্গে বিবাদ কিংবা দীর্ঘদিন পরিশ্রম করেও পদোন্নতি না পাওয়া—পেশাগত জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি অনেকেই হন। প্রচলিত বাস্তুবিশ্বাস অনুযায়ী, কর্মক্ষেত্রের পরিবেশে কিছু পরিবর্তন ইতিবাচক প্রভাব ফেলতে পারে। চাকরিতে স্থায়িত্ব ও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশের জন্য মেনে চলতে পারেন এই ৪টি বাস্তু নিয়ম।
১. উত্তর দিক পরিষ্কার রাখুন
বাস্তুশাস্ত্রে উত্তর দিককে কুবেরের দিক হিসেবে ধরা হয়। তাই অফিস বা বাড়ির উত্তর দিকে অপ্রয়োজনীয় জিনিসপত্র, ভারী আসবাব কিংবা আবর্জনা জমিয়ে না রাখাই ভালো। এই জায়গাটি পরিষ্কার, হালকা ও খোলামেলা রাখার পরামর্শ দেওয়া হয়। বাস্তুবিশ্বাস অনুযায়ী, এতে অর্থপ্রবাহ ও নতুন সুযোগের ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে।
২. অফিসে বসার সময় খেয়াল রাখুন দিক
কাজ করার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসাকে বাস্তুসম্মত বলে মনে করা হয়। পাশাপাশি, চেয়ারের ঠিক পিছনে শক্ত দেওয়াল থাকলে কর্মক্ষেত্রে স্থায়িত্বের প্রতীক হিসেবে ধরা হয়। বাস্তু মতে, এমন অবস্থান আত্মবিশ্বাস বাড়াতে এবং কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়ার অনুকূল পরিবেশ তৈরি করতে পারে।
৩. সন্ধ্যায় বাড়ির দরজায় প্রদীপ জ্বালান
বাস্তুমতে, বাড়ির প্রধান দরজা দিয়ে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে বলে মনে করা হয়। তাই প্রতিদিন সন্ধ্যায় প্রবেশদ্বারের কাছে সরষের তেলের প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। বিশ্বাস অনুযায়ী, এতে নেতিবাচকতা দূর হয় এবং বাড়ির পরিবেশ শান্ত থাকে। মানসিক প্রশান্তি বজায় থাকলে কাজেও মনোযোগ ধরে রাখা সহজ হতে পারে।
৪. অফিসের টেবিল রাখুন পরিচ্ছন্ন
কাজের টেবিলে অপ্রয়োজনীয় ফাইল, পুরনো কাগজ, নষ্ট কলম কিংবা অন্যান্য জঞ্জাল জমিয়ে রাখবেন না। পরিচ্ছন্ন ও গোছানো ডেস্ক কাজের পরিবেশকে স্বস্তিদায়ক করে তুলতে পারে। বাস্তুবিশ্বাস অনুযায়ী, টেবিলের উত্তর কোণে জলপূর্ণ পাত্র বা জলের বোতল রাখাও শুভ বলে মনে করা হয়।
Vastu: তুলসীগাছে লাল সুতো বাঁধলে সংসারের মঙ্গল হয়? সপ্তাহের কোন দিন, কী নিয়মে বাঁধবেন
মনে রাখবেন
বাস্তুসংক্রান্ত নিয়মগুলি মূলত প্রচলিত বিশ্বাস ও সংস্কারের অংশ। চাকরি বাঁচানো, পদোন্নতি বা কর্মক্ষেত্রের সমস্যার সমাধানের নিশ্চয়তা এগুলি দিতে পারে না। অফিসে পেশাগত দক্ষতা, ভালো যোগাযোগ, দায়িত্বশীলতা এবং নিয়মিত কাজের মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.