যশ–কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে বিতর্ক, মুখ খুললেন কাজল অগ্রবাল

যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ মুক্তির আগেই ছবির নতুন গান ‘তবাহি’ প্রকাশ্যে এসেছে। গানটিতে যশ এবং কিয়ারা আডবাণী(Kiara Advani)র ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে সমালোচনার বড় অংশই ধেয়ে এসেছে কিয়ারার দিকে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিবাহিত হওয়ার পরেও কেন তিনি এমন সাহসী দৃশ্যে অভিনয় করেছেন।

এই বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে নিজের মত প্রকাশ করেছেন অভিনেত্রী কাজল অগ্রবাল(Kajal Aggarwal)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে কেন পুরুষ ও মহিলাদের আলাদা মানদণ্ডে বিচার করা হয়। উত্তরে কাজল স্পষ্ট জানান, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।

অভিনেত্রীর কথায়, “এক জন পুরুষও নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন, তিনি এমন দৃশ্যে অভিনয় করবেন কি না। এই সিদ্ধান্ত ভিতর থেকে আসা উচিত। তবে মহিলারা এ ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকেন।”

Kajal Aggarwal
Kajal Aggarwal

নিজের অবস্থান সম্পর্কেও খোলাখুলি কথা বলেন কাজল। তিনি জানান, নিজের অভিনয়জীবনে কখনও ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনি-পরা চরিত্রে অভিনয় করেননি। কারণ, এই ধরনের দৃশ্যে তিনি স্বচ্ছন্দ নন।

কাজল বলেন, “আমি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনির মতো পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করি না। তাই এমন প্রস্তাব এলে না বলে দিই। এই কারণে অনেক বড় ছবির অফারও ফিরিয়ে দিয়েছি। তবে এ নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। এটা আমার ব্যক্তিগত সীমারেখা, যা আমি অতিক্রম করতে চাই না।”

Kiara Advani
Kiara Advani

মা হওয়ার পর তাঁর চিন্তাভাবনায় আরও পরিবর্তন এসেছে বলেও জানান অভিনেত্রী। উদ্যোক্তা গৌতম কিচলুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর বর্তমানে চার বছরের এক পুত্রসন্তানের মা কাজল। তাঁর মতে, ছেলে বড় হয়ে যখন তাঁর অভিনীত ছবি দেখবে, তখন যেন কোনও অস্বস্তি অনুভব না করে।

কাজলের ভাষায়, “আমি চাই, বড় হয়ে আমার ছেলে যেন গর্বের সঙ্গে আমার ছবি দেখতে পারে। সে যেন কোনও দিন না ভাবে, ‘মা এটা কেন করেছিল?’ তাই এখন ছবি বেছে নেওয়ার সময় এই বিষয়টিকেও গুরুত্ব দিই।”

উল্লেখ্য, ‘টক্সিক’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের মুখে পড়েছে নির্মাতারা। সমাজমাধ্যমের একাংশ ইতিমধ্যেই ছবিটিকে ‘নারীবিদ্বেষী’ বলে কটাক্ষ করেছে। তবে ছবি মুক্তির আগে এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।

‘বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী পর্ন ছবি!’— অভিনব শুক্লের মন্তব্যে হতভম্ব রুবীনা দিলায়ক

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক